৮ অক্টোবর ২০২৬, ৬:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিশির মনিররা ছিলেন কাপুরুষ, শিবির তখন বেঁচে ছিল ছাত্রলীগ হয়ে

ডেস্ক নিউজ

বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার সাত বছর পূর্ণ হয়েছে। তিনি ঠিক কোন রাজনৈতিক আদর্শে বিশ্বাস করতেন, কিংবা আদৌ তার রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা ছিল কি না, তা নিয়ে অস্পষ্টতা রয়ে গেছে। যদিও বলা হয়ে থাকে, শিবির তকমা দিয়ে তাকে হত্যা করা হয়েছিল। যার সঙ্গে জড়িত ছিলেন তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) কিছু নেতাকর্মী।

তবে এখন যারা আবরারকে নিয়ে অনেক কথা বলছেন, তাকে হত্যার পর তাদের ভূমিকা কী ছিল, তারা কেন নীবর ছিলেন, এ নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েকজন আসামির পক্ষে আইনি লড়াই করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। আসামিদের পক্ষে মামলা লড়ায় সামাজিক মাধ্যমে তাকে সমালোচনার মুখেও পড়তে হয়। গত বছরের শুরুর দিকে অবশ্য ফেসবুকে পোস্ট দিয়ে আববার হত্যা মামলার আসামিপক্ষের আইনজীবী হিসেবে ভবিষ্যতে আইনি লড়াই না করার ঘোষণা দেন তিনি।

এ প্রসঙ্গে রাশেদ খাঁন তার পোস্টে বলেন, আসামিপক্ষের আইনজীবী শিশির মনির, বিষয়টা কষ্টদায়ক বলে মন্তব্য করেছে আবরার ফাহাদের বাবা। আবরার ফাহাদকে শিবির তকমা দিয়ে হত্যা করা হলে তার বিচারের দাবিতে সেসময় ঢাবিতে মিছিল বের হয় তৎকালীন ডাকসুর ভিপি নুরুল হক নুরের নেতৃত্ব। ২০১৮-২০২৪ পর্যন্ত ভিপি নুর ছিলেন আন্দোলন সংগ্রামের অগ্নিপুরুষ।

‘আর শিশির মনিররা ছিলেন আবরার ফাহাদের খুনি ছাত্রলীগের পক্ষের কাপুরুষ। ছাত্রশিবির তখন ছাত্রলীগ হয়ে বেঁচে ছিল! আমরাও সবাই যদি এভাবে কায়দা করে বেঁচে থাকার চেষ্টা করতাম, তবে আবরার ফাহাদ হত্যার পরে প্রতিবাদের জন্য একটা লোক রাস্তায় পাওয়া যেতো না!’

রাশেদ খাঁন আরও বলেন, আন্দোলনের কঠিন দিনগুলোতে বর্তমান শিবিরের ভিপি-জিএসদের কোনো অস্তিত্ব ছিল না। তারা ছিলেন হল ও ডিপার্টমেন্ট পর্যায়ে ছাত্রলীগের নেতা। আজকে ভিপি নুরকে নিয়ে জামায়াত-শিবির গালিগালাজ ও তুচ্ছতাচ্ছিল্য করে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এক ভিপি নুরের যে অবদান আছে, পুরো জামায়াত-শিবিরের সেই অবদান নেই।

See also  অপরাধীদের আশ্রয় না দিয়ে হস্তান্তর করুন, ভারতকে দুদু

তিনি বলেন, ১৮-২৪ ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের এই কঠিন সময়ে ভিপি নুর একটি অপ্রতিদ্বন্দ্বী তরুণ নেতৃত্বর নাম। জামায়াত-শিবির আরও ১০০ জন সাদিক কায়েম জন্ম দিলেও একজন ভিপি নুরের একশো ভাগের এক ভাগ হতে পারবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা সদর উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোয়ন পেতে আলোচনায় সাইফুল ইসলাম রাশেদ

১

আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভায় যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন ‘দৈনিক স্বাধীন ভোর’ সম্পাদক সোহাগ মিয়াজী

২

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যাকাণ্ড: সিএনজিচালক সুমন চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

৩

মতিন সৈকতের কালাডুমুর: খাল-বিল, কৃষি ও জীববৈচিত্র্যের জীবনধারা

৪

এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স

৫

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬ দফায় আটক ২,২৮৭

৬

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর

৭

কুমিল্লা-৬ আসনের অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরীর মতবিনিময়

৮

অভিনয়ের পাশাপাশি ছিলেন শুটার, আয়ের ৯০ শতাংশই করতেন দান

৯

এবারও একই সময়ে অনুষ্ঠিত হবে আইপিএল-পিএসএল

১০

ভারতে বাংলাদেশের মতো ‘অরাজকতা’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

১১

‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দিতে প্রশাসনিক তদন্ত সাজানো হতো’

১২

ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ থেকে রক্ষা পেল বাংলাদেশ স্যাটেলাইট-১

১৩

রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

১৪

লালমাইয়ে ধানক্ষেত থেকে ৭ম শ্রেণির ছাত্রীর বিবস্ত্র ম রদেহ উদ্ধার ধানক্ষেতে মিলল লা শ, পাশেই সড়কে ছিল স্কুলব্যাগ ও সিএনজি)

১৫

আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক

১৬

মেসির শেষ ম্যাচ দেখতে ৪০ ঘণ্টায় ১৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিলেন ‘পাগলাটে’ ভক্ত

১৭

শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন

১৮

নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা

১৯

ইউপি নির্বাচন কবে হবে, জানা যাবে সোমবার

২০