৮ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক

আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্ব ব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভা এবং সংশ্লিষ্ট অন্যান্য সভার নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার সায়ীদ আবদুল মালিক। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ গ্রামের বাসিন্দা। আগামী ১১ অক্টোবর রোববার তিনি ঢাকা থেকে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশে যাত্রা করবেন। ১২-১৮ অক্টোবর ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। জানা গেছে, আন্তর্জাতিক অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি, আর্থিক খাত, জলবায়ু অর্থায়ন, উন্নয়ন সহযোগিতা এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, অর্থনীতিবিদ, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা ব্যাংককে আইএমএফ ও বিশ^ ব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভায় অংশ নেবেন। সভায় অংশ নিয়ে সায়ীদ আবদুল মালিক আন্তর্জাতিক অর্থনীতি ও বাংলাদেশের অর্থনীতির প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ, সংশ্লিষ্ট ব্যক্তি ও বিশেষজ্ঞদের সাক্ষাৎকার গ্রহণ এবং বাংলাদেশের পাঠকদের জন্য গুরুত্বপূর্ণ সংবাদ ও বিশ্লেষণ তুলে ধরবেন। আইএমএফ ও বিশ্বব্যাংকের বিভিন্ন অধিবেশন, সংবাদ সম্মেলন এবং সংশ্লিষ্ট কর্মসূচির খবর তিনি কাভার করবেন। সায়ীদ আবদুল মালিক দীর্ঘদিন ধরে অর্থনীতি, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকতা করে আসছেন। আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ আয়োজনে তাঁর অংশগ্রহণ বাংলাদেশের অর্থনীতি ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে পাঠকদের কাছে সরাসরি ও তথ্যভিত্তিক সংবাদ তুলে ধরার সুযোগ সৃষ্টি করবে।
সায়ীদ আবদুল মালিক ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে ৪ আগস্ট ঢাকার শাহবাগ-পরীবাগ এলাকায় আহত হন। এ সফরে তিনি জুলাইয়ের আহত যোদ্ধা হিসেবে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নিবেন। আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার কার্যক্রম শেষে আগামী ১৮ অক্টোবর চিকিৎসা সম্পন্ন করে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

Facebook Comments Box
See also  হারিয়ে যাওয়া চার শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দিতে প্রশাসনিক তদন্ত সাজানো হতো’

১

ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ থেকে রক্ষা পেল বাংলাদেশ স্যাটেলাইট-১

২

রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

৩

লালমাইয়ে ধানক্ষেত থেকে ৭ম শ্রেণির ছাত্রীর বিবস্ত্র ম রদেহ উদ্ধার ধানক্ষেতে মিলল লা শ, পাশেই সড়কে ছিল স্কুলব্যাগ ও সিএনজি)

৪

আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক

৫

মেসির শেষ ম্যাচ দেখতে ৪০ ঘণ্টায় ১৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিলেন ‘পাগলাটে’ ভক্ত

৬

শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন

৭

নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা

৮

ইউপি নির্বাচন কবে হবে, জানা যাবে সোমবার

৯

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

১০

লিফট চালু, হাতকড়া পেছনে পরিয়ে সিঁড়ি দিয়ে ৬ তলায় উঠানো হয়েছে: অভিযোগ পলকের

১১

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক

১২

পানি সহযোগিতায় কমিটি গঠনে ভারতের প্রতিনিধিদের নাম চেয়েছে বাংলাদেশ

১৩

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৪

প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী

১৫

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ফের পেছাল

১৬

ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন

১৭

কিশোর গ্যাং-ছিনতাই বিরোধী অভিযানে চট্টগ্রামে গ্রেফতার ৭৯০

১৮

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

১৯

শিশুদের নিরাপদ সড়ক চলাচল শেখাতে মাঠে চট্টগ্রাম পুলিশ

২০