৮ অক্টোবর ২০২৬, ৯:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোর গ্যাং-ছিনতাই বিরোধী অভিযানে চট্টগ্রামে গ্রেফতার ৭৯০

ডেস্ক নিউজ

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৪৯৭ জনকে।

বুধবার (৭ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের আটক করা হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, নিয়মিত মামলায় ৫৮ জন, আগের মামলায় ৮৫ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৭ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১১ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া পরোয়ানা মূলে ১৪১ জন ও সাজা পরোয়ানা মূলে ১৯ জনকে গ্রেফতার করা হয়। মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে ৪৯ জনকে। তাদের মধ্যে একজন মাদক বহনকারী ও ৪৮ জন মাদক সেবনকারী। নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ২৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে মোট ৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ১০ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। মাদক আইনে মামলা হয়েছে ২৩টি।

অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪৩ হাজার ১১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৮২ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ১২ লিটার চোলাই মদ, ১২ বোতল বিদেশি মদ এবং তিন পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে চারজন, কুমিল্লায় তিনজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, চাঁদপুরে সাতজন, নোয়াখালীতে চারজন, লক্ষ্মীপুরে দুজন, ফেনীতে ছয়জন, রাঙামাটিতে একজন এবং বান্দরবানে একজন রয়েছেন।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৯৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩৭১ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে ১২৬ জনের বিরুদ্ধে।

See also  চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

জেলা অনুযায়ী, চট্টগ্রামে ৫৬ জন, কক্সবাজারে ৩১, কুমিল্লায় ১৫০, ব্রাহ্মণবাড়িয়ায় ৪৮, চাঁদপুরে ১৯, নোয়াখালীতে ১৫৭, লক্ষ্মীপুরে ছয়, রাঙামাটিতে পাঁচ এবং খাগড়াছড়িতে ২৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনস্বার্থে পরিচালিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা-৬ আসনের অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরীর মতবিনিময়

১

অভিনয়ের পাশাপাশি ছিলেন শুটার, আয়ের ৯০ শতাংশই করতেন দান

২

এবারও একই সময়ে অনুষ্ঠিত হবে আইপিএল-পিএসএল

৩

ভারতে বাংলাদেশের মতো ‘অরাজকতা’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

৪

‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দিতে প্রশাসনিক তদন্ত সাজানো হতো’

৫

ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ থেকে রক্ষা পেল বাংলাদেশ স্যাটেলাইট-১

৬

রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

৭

লালমাইয়ে ধানক্ষেত থেকে ৭ম শ্রেণির ছাত্রীর বিবস্ত্র ম রদেহ উদ্ধার ধানক্ষেতে মিলল লা শ, পাশেই সড়কে ছিল স্কুলব্যাগ ও সিএনজি)

৮

আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক

৯

মেসির শেষ ম্যাচ দেখতে ৪০ ঘণ্টায় ১৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিলেন ‘পাগলাটে’ ভক্ত

১০

শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন

১১

নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা

১২

ইউপি নির্বাচন কবে হবে, জানা যাবে সোমবার

১৩

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

১৪

লিফট চালু, হাতকড়া পেছনে পরিয়ে সিঁড়ি দিয়ে ৬ তলায় উঠানো হয়েছে: অভিযোগ পলকের

১৫

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক

১৬

পানি সহযোগিতায় কমিটি গঠনে ভারতের প্রতিনিধিদের নাম চেয়েছে বাংলাদেশ

১৭

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী

১৯

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ফের পেছাল

২০