৮ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পানি সহযোগিতায় কমিটি গঠনে ভারতের প্রতিনিধিদের নাম চেয়েছে বাংলাদেশ

ডেস্ক নিউজ

ভারতের সঙ্গে পানি সহযোগিতা জোরদারে একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে এবং ভারতীয় প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা: তরুণ নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনারে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ তথ্য জানান।

হুমায়ুন কবির ব‌লেন, ‘ভারতের কাছ থেকে বাংলাদেশ ন্যায্য হিস্যা চায়। পানি বণ্টনের বিষয়ে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আইনের অবস্থান রয়েছে। পানি ইস্যুতে সহযোগিতা বাড়াতে দুই দেশের সংশ্লিষ্ট পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে কার্যকর যোগাযোগ ও সংলাপ প্রয়োজন।’

প্রতিমন্ত্রী জানান, ‘এ লক্ষ্যে বাংলাদেশ এরইমধ্যে একটি কমিটি গঠন করেছে এবং ভারতীয় পক্ষের প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে।’গঙ্গার পানি বণ্টন চুক্তি নি‌য়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ভারতের কাছে নাম চেয়েছি, যাতে আমাদের প্রতিনিধিরা তাদের সঙ্গে সংলাপ ও আলোচনা শুরু করতে পারেন। এখন আমাদের তাদের জবাবের অপেক্ষা করতে হবে।’

ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন হুমায়ুন কবির। তি‌নি বলেন, ‘খুব শিগগিরই এ বিষয়ে জবাব পাওয়া যেতে পারে। এরপর দুই দেশের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়ার মাধ্যমে পরবর্তী দফার পানি চুক্তি নবায়নের পথ প্রশস্ত হবে।’

তিনি বলেন, ‘দুই দেশের নেতৃত্বের মধ্যে সহযোগিতার মানসিকতা থাকলে পানি নিয়ে আলোচনার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সমাধান সম্ভব। কূটনীতি ও সংলাপের মাধ্যমেই এসব বিষয় সমাধান করতে হবে।’

Facebook Comments Box
See also  বিচারাঙ্গনে অনিয়ম-দুর্নীতি দেখলে বস্তুনিষ্ঠ সংবাদ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

১

লালমাইয়ে ধানক্ষেত থেকে ৭ম শ্রেণির ছাত্রীর বিবস্ত্র ম রদেহ উদ্ধার ধানক্ষেতে মিলল লা শ, পাশেই সড়কে ছিল স্কুলব্যাগ ও সিএনজি)

২

আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক

৩

মেসির শেষ ম্যাচ দেখতে ৪০ ঘণ্টায় ১৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিলেন ‘পাগলাটে’ ভক্ত

৪

শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন

৫

নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা

৬

ইউপি নির্বাচন কবে হবে, জানা যাবে সোমবার

৭

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

৮

লিফট চালু, হাতকড়া পেছনে পরিয়ে সিঁড়ি দিয়ে ৬ তলায় উঠানো হয়েছে: অভিযোগ পলকের

৯

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক

১০

পানি সহযোগিতায় কমিটি গঠনে ভারতের প্রতিনিধিদের নাম চেয়েছে বাংলাদেশ

১১

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১২

প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী

১৩

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ফের পেছাল

১৪

ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন

১৫

কিশোর গ্যাং-ছিনতাই বিরোধী অভিযানে চট্টগ্রামে গ্রেফতার ৭৯০

১৬

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

১৭

শিশুদের নিরাপদ সড়ক চলাচল শেখাতে মাঠে চট্টগ্রাম পুলিশ

১৮

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

১৯

শাহজাহানপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাই খু ন, বোন-ভগ্নিপতি আটক

২০