২৮ অগাস্ট ২০২৬, ৩:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রুমিন আপার মধ্যেও ‘হাসিনার ছায়া’ দেখছেন দুষ্ট লোকেরা: রাশেদ খাঁন

নিউজ ডেস্ক

গণঅভ্যুত্থানের সময়কার বিভিন্ন ঘটনা ও রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও রুমিন ফারহানাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা ব্যঙ্গাত্মক মন্তব্যের প্রসঙ্গ তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। এসব মন্তব্যকে তিনি ‘দুষ্ট লোকের কথা’ হিসেবে উল্লেখ করে দাবি করেছেন, এগুলো তার নিজের বক্তব্য নয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘গণঅভ্যুত্থানের সময় ১৯ জুলাই শহীদের রক্ত মাড়িয়ে আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে বৈঠকের পর থেকে দুষ্ট সমন্বয়করা মজা করে হাসনাত আব্দুল্লাহকে ‘হাসিনার আব্দুল্লাহ’ বলে ডাকা শুরু করে। এমন কি ডিবি হেফাজতে যেসময় নাহিদ-আসিফরা মাইর খাচ্ছিলো, সেসময় পুকুর পাড়ে হাসনাত-সারজিসদের জুস খেতে দেখে, দুষ্ট পুলিশ সদস্যরা বলাবলি করছিল, গণঅভ্যুত্থানের রক্তের সাথে বেইমানি করার কারণেই ডিবি হেফাজতে থেকেও বুকে বাতাস লাগিয়ে ঘুরতে পারতেছে হাসানাত-সারজিস!

আর অন্তর্বর্তী সরকারের সময় এনসিপি নেতা হাসিনার আব্দুল্লাহ বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা আপাকে ‘বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক’ বলার পর থেকে দুষ্ট লোকেরা এখন রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখতে পায়। চায়ের দোকানে লোকজন বলাবলি শুরু করেছে, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বয়ানে কথা বলছে স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা আপা। সংসদে আওয়ামী লীগ তথা হাসিনার যোগ্য প্রতিনিধি হয়ে উঠেছেন তিনি!

এগুলো সব দুষ্ট লোকের কথা। কোনোটাই আমার কথা নয়।’

Facebook Comments Box
See also  পরিচ্ছন্ন ঢাকা গড়তে মাঠে জামায়াত নেতা সেলিম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে জোগ দেন আসিফ মাহমুদ: রাশেদ খান

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করে – রুহুল কবীর রিজভী’

কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে যুবলীগ নেতা’কে কুপিয়ে হত্যা

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

১০

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

১১

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

১২

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১৩

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

১৪

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১৫

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১৬

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

১৭

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

১৮

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

১৯

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

২০