সংবাদ শ্যামল বড়ুয়া ববি
দীর্ঘ ৪৩ বছর যাবত ২১ দিনব্যাপী নিরবিচ্ছিন্নভাবে, কুমিল্লা নগর উদ্যানের জামতলায়, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে আসছেন, তিন নদী পরিষদের প্রতিষ্ঠাতা, আবুল হাসানাত বাবুল।
কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, জেলা প্রশাসক,পুলিশ সুপার, সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কবি, সাহিত্যিক, লেখক, গবেষক, এনজিও কর্মী, ব্যবসায়ী, সাংবাদিক, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য কৃষ্টি, বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও বাংলা ভাষার গুরুত্ব নিয়ে আলোচনা করে থাকেন, যার দর্শক শ্রোতা হিসেবে উপস্থিত থাকেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ, তাদের অভিভাবকগন সহ সাধারণ মানুষ।
প্রতিষ্ঠার ৪৩ বছরের ধারাবাহিকতায় এবছর ২০ ফেব্রুয়ারি, মাহে রমজানের দ্বিতীয় দিন, ধর্মীয় ভাব গাম্ভীর্যতা রক্ষা করে, প্রতিদিনকার মতো সাংস্কৃতিক অনুষ্ঠান বর্জন করে, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে,পরিষদের সভাপতি,আবুল হাসানাত বাবুলের সভাপতিত্বে , অধ্যাপক রাহুল তারণ পিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারী নেত্রী, স্বনির্ভর সূচনা নারী উন্নয়ন প্রশিক্ষণ সংস্থা এর সভাপতি, বিকশিত নারী নেটওয়ার্ক বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক,সুজন কুমিল্লার যুগ্ম সম্পাদক শাহানা হক ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ডাকাতিয়া পত্রিকার সম্পাদক,কবি, লেখক , নুরুল আলম সেলিম মিয়াজী,সাপ্তাহিক সমতটের কাগজ সম্পাদক,চলচ্চিত্র গবেষক, সাংবাদিক জামাল উদ্দিন দামাল, কুমিল্লা ফুলকলি খেলাঘরের সাধারণ সম্পাদক, কবি, সাদ বিন ইউসুফ ।
মন্তব্য করুন