২০ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মস্কোতে ইউক্রেনের ‘বড় ধরনের’ ড্রোন হামলা, নিহত ২

ডেস্ক নিউজ

রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় ‘বড় ধরনের’ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার মধ্যরাতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রি বোরোবেভ।

গভর্নর জানান, মস্কো অঞ্চলের দিকে ছোড়া ইউক্রেনের ২৪৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে কয়েকটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানায় বেশ কয়েকটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। একটি স্থানীয় গুদামেও আগুন লাগার ঘটনা ঘটে।

মস্কো শহরের একটি তেল পরিশোধনাগারেও ড্রোন হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার পর মস্কোর দুটি বিমানবন্দরে বিমান চলাচল সীমিত করা হয়।

সোফিয়ানো এলাকায় একটি তিনতলা বাড়িতে ড্রোন আঘাত হানলে ৪৪ বছর বয়সী এক নারী নিহত হন। ওই বাড়িতে থাকা আরও পাঁচজন আহত হয়েছেন। অন্যদিকে, ওরেখোভো-জুয়েভো জেলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মস্কোর মেয়র সের্গেই সোবায়ানিন জানান, রাজধানীর বোলভার্দস এলাকার একটি ভবন ও একটি তেল পরিশোধনাগারে ইউক্রেনের ড্রোন আঘাত হেনেছে। তিনি বলেন, মস্কোর আকাশে প্রায় ২৫০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং হামলাটিকে নজিরবিহীন বলে উল্লেখ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মস্কোর আকাশে ড্রোন বিস্ফোরিত হতে দেখা গেছে। একটি গুদামে আগুন লাগার ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এর আগে শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পূর্বাঞ্চলীয় সামি শহরে রাশিয়ার হামলায় সাতজন নিহত হন। নিহতদের মধ্যে দুই শিশুও ছিল। এ হামলায় কয়েক ডজন মানুষ আহত হন।

গত কয়েকদিন ধরে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই জ্বালানি অবকাঠামোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে।

Facebook Comments Box
See also  নেপাল-চীন বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৩০, নিখোঁজ ৪৫০০

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককটেল বিস্ফোরণে জড়িতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের, বলছে ডিবি

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভা, বিভিন্ন বিষয়ে আলোচনা

শেফালির সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে পাহাড়সম টার্গেট

মস্কোতে ইউক্রেনের ‘বড় ধরনের’ ড্রোন হামলা, নিহত ২

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অপ্রতিমের বয়স ‘তেরো’ সরকারি ভবনের কপালে লিখে দিতে চান দুদু

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রে ফতার ৪৭৭

মুষলধারে বৃষ্টিতে দক্ষিণ সিটিতে জলাবদ্ধতা, মাঠে ইমার্জেন্সি টিম

মাদকের টাকা জোগাড়ে ২০ মাসের মেয়েকে বিক্রির চেষ্টা

১০

ধনী আইনজীবী হওয়ার শর্টকাট থাকলেও ভালো হতে পড়াশোনার বিকল্প নেই: আইনমন্ত্রী

১১

ইসরায়েলকে ৪০ হাজার বো মা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

১২

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য

১৩

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

‘সরকার যদি নিজের কর্মকাণ্ডের ভারেই একদিন পইড়া যায়, বিশ্বাস করবেন না?’

১৫

‘এই লং মার্চ কোনো দলের নয়, ১৮ কোটি মানুষের দাবি আদায়ের লং মার্চ’

১৬

প্রশাসনের একাংশ তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছে: নয়ন

১৭

উত্তর আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টি, দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা

১৮

বেনাপোলে পাসপোর্ট যাত্রীর শরীরে লুকিয়ে রাখা ৮২ গ্রাম স্বর্ণসহ কাস্টমস গোয়েন্দার হাতে আটক

১৯

শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে ৫৫০ বোতল ভারতীয় মাদক জাতীয় সিরাপ উদ্ধার

২০