২০ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তাদের মধ্যে দুজনের বয়স ১৮ বছরের বেশি এবং একজনের বয়স ১৮ বছরের কম হতে পারে। তবে সবার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কুমিল্লার ঘটনাটা একটা মর্মান্তিক ঘটনা। সারাদেশবাসী খুব মর্মাহত। একটা অপ্রাপ্তবয়স্ক শিশুই বলা যায়। তার বয়স সম্ভবত ১৩ বছর। নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তার নিহত হওয়ার খবর পাওয়া যায় এবং ডেড বডি উদ্ধার করা হয়।’

‘তার ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন সমস্ত আসামি গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ হিসাবমতে, আগে তিনজন, আজ একজনসহ মোট চারজন গ্রেফতার হয়েছে। এবং তারা অপরাধ স্বীকার করেছে। এখন বাকি আইনানুগ প্রক্রিয়া চলমান।’

গ্রেফতারকরাদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে সমস্ত কিশোররা, তাদের বয়স… দুইজনের বয়স সম্ভবত ১৮ বছরের বেশি, একজনের কম হতে পারে, এখনও এনআইডি চেক করা হচ্ছে। তারা অনেকটা কিশোর অপরাধ চক্রের মতো। তাদের সঙ্গে এই ছেলের সম্পর্ক ছিল, ওঠাবসা ছিল, বন্ধুত্ব ছিল। প্রায় সময় আড্ডা দিত। খোঁজখবর এবং অন্যান্য তথ্য নিয়ে যা দেখা গিয়েছে, তারা এই ছেলের বয়সের ৫ থেকে ১০ বছর বড়।

অপ্রতিমের সঙ্গে থাকা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে তিনি বলেন, ‘যে মোবাইল নিয়ে ঘটনা, সেই মোবাইলটা উদ্ধার করা হয়েছে প্রধানতম সন্দেহভাজন আসামির কাছে। ওর নাম তুহিন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সমস্ত আলামত পাওয়া গেছে। তারা ঘটনা স্বীকার করেছে। এখন পুলিশ অন্যান্য আইনানুগ কার্যক্রম বা ১৬৪ করানো যায় কি না, এগুলো নিয়ে কাজ করছে।’

পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ‘এখানে পুলিশের আমরা প্রশংসা করতে পারি যে তারা ১২ ঘণ্টার ভেতরে সমস্ত আসামিদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং আলামতসহ অন্যান্য বিষয়গুলো জব্দ করতে সক্ষম হয়েছে। তারা ফরেনসিক অ্যানালাইসিস করছে এবং নিহতের পোস্টমর্টেম করানো হয়েছে, তার দাফন হয়েছে আজকে।’

See also  চাকরিজীবীদের জন্য সামনে ৫ দিনের সরকারি ছুটি, তবে আছে দুঃসংবাদ

দ্রুত বিচার শেষ করার আশা প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আশা করি, রামিসা হত্যার বিচারের মতো এই হত্যাকাণ্ডের বিচারটা আমরা সংক্ষিপ্ত সময়ে সমাপ্ত করাতে পারব। বিচার করবে আদালত। আমরা সহযোগিতা করব আমাদের সমস্ত যেটা আইনানুগ প্রক্রিয়া আছে, সেগুলো সম্পন্ন করে চার্জশিট দাখিলের মধ্য দিয়ে।’

তিনি আরও বলেন, ‘আশা করি বিচার বিভাগ সে বিষয়টায় গুরুত্ব দিয়ে রামিসা হত্যাকাণ্ডের জন্য যেভাবে দ্রুততম সময়ে বিচার সম্পন্ন হয়েছে, সেরকম একটা পদক্ষেপ নিবেন।’

বন্ধুদের সঙ্গে ছবি তুলতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩)। এরপর আর বাসায় ফেরেনি সে।

নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এক কিশোরের কাছ থেকে অপ্রতিমের সঙ্গে নিয়ে যাওয়া আইফোনটিও উদ্ধার করা হয়েছে।

অপ্রতিমের মা নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককটেল বিস্ফোরণে জড়িতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের, বলছে ডিবি

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভা, বিভিন্ন বিষয়ে আলোচনা

শেফালির সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে পাহাড়সম টার্গেট

মস্কোতে ইউক্রেনের ‘বড় ধরনের’ ড্রোন হামলা, নিহত ২

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অপ্রতিমের বয়স ‘তেরো’ সরকারি ভবনের কপালে লিখে দিতে চান দুদু

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রে ফতার ৪৭৭

মুষলধারে বৃষ্টিতে দক্ষিণ সিটিতে জলাবদ্ধতা, মাঠে ইমার্জেন্সি টিম

মাদকের টাকা জোগাড়ে ২০ মাসের মেয়েকে বিক্রির চেষ্টা

১০

ধনী আইনজীবী হওয়ার শর্টকাট থাকলেও ভালো হতে পড়াশোনার বিকল্প নেই: আইনমন্ত্রী

১১

ইসরায়েলকে ৪০ হাজার বো মা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

১২

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য

১৩

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

‘সরকার যদি নিজের কর্মকাণ্ডের ভারেই একদিন পইড়া যায়, বিশ্বাস করবেন না?’

১৫

‘এই লং মার্চ কোনো দলের নয়, ১৮ কোটি মানুষের দাবি আদায়ের লং মার্চ’

১৬

প্রশাসনের একাংশ তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছে: নয়ন

১৭

উত্তর আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টি, দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা

১৮

বেনাপোলে পাসপোর্ট যাত্রীর শরীরে লুকিয়ে রাখা ৮২ গ্রাম স্বর্ণসহ কাস্টমস গোয়েন্দার হাতে আটক

১৯

শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে ৫৫০ বোতল ভারতীয় মাদক জাতীয় সিরাপ উদ্ধার

২০