২০ সেপ্টেম্বর ২০২৬, ৬:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রে ফতার ৪৭৭

ডেস্ক নিউজ

চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় একদিনে ৪৭৭ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে মাদক মামলায় ৭৯ জন এবং নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ মাদকসংক্রান্ত ঘটনায় মোট গ্রেফতার হয়েছেন ১০৮ জন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) থেকে রোববার (২০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, অভিযানে মাদকবিরোধী আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অর্থদণ্ড করা হয়েছে ৬ হাজার ৭৫০ টাকা।

পুলিশের তথ্যমতে, ৪৭৭ জনের মধ্যে নিয়মিত মামলায় ৯২ জন, পূর্ববর্তী মামলায় ১২৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২২ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ২১ জন এবং কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪৯ জনকে গ্রেফতার করা হয়।

এছাড়া পরোয়ানামূলে ১১৯ জন এবং সাজা পরোয়ানামূলে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় গ্রেফতার ৭৯ জনের মধ্যে মাদক বহনকারী তিনজন এবং মাদকসেবী ৭৬ জন রয়েছেন। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় ২৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে ২৮টি মাদক মামলা করা হয়েছে। এ সময় ১ হাজার ৪৫৩ পিস ইয়াবা, ৮ কেজি ৭৪৫ গ্রাম গাঁজা, ৬০ লিটার চোলাইমদ, ৩৬ বোতল বিদেশি মদ, ২০ বোতল স্কাফ সিরাপ ও ৪৬ বোতল হুইস্কি উদ্ধার করা হয়।

জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
See also  মুষলধারে বৃষ্টিতে দক্ষিণ সিটিতে জলাবদ্ধতা, মাঠে ইমার্জেন্সি টিম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল আজ

এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড আবেদন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন

গুয়াংজো, ফ্রাঙ্কফুর্ট ও সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ

‘শুধু কীটনাশক ছিটিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়’, কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান

সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির সাময়িক বরখাস্ত

দেবিদ্বারে যুবকের ধারালো অস্ত্রের হামলায় মা ও ভাতিজি নিহত, ভাবী গুরুতর আহত

১০

ভূল্লী উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শাহীন

১১

২৪ এর গণহত্যাকারী সরকার টালবাহানা করলে রাজপথ উত্তপ্ত হবে

১২

যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগে মিললো ১০ ককটেল

১৩

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪০৩

১৪

চট্টগ্রাম মেডিকেল কলেজ স্বাস্থ্যসেবার অন্যতম বাতিঘর: চসিক মেয়র

১৫

করোনায় সহায়তার নামে এনআইডি-ছবি সংগ্রহ, পরে শতকোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ

১৬

বায়েজিদে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ৬

১৭

বাংলাদেশে বাড়ার দিনই বিশ্ববাজারে কমলো তেলের দাম, লিটার কত টাকা?

১৮

২৮ বছর পর আসছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

১৯

মেসির দুর্দান্ত ফ্রি-কিক গোলের পরও মিয়ামির হতাশাজনক ড্র

২০