২০ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদকের টাকা জোগাড়ে ২০ মাসের মেয়েকে বিক্রির চেষ্টা

ডেস্ক নিউজ

মাদক কেনার টাকা জোগাড় করতে ২০ মাস বয়সী মেয়েকে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে নিয়ে বের হওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেছে চট্টগ্রাম নগরের সদরঘাট থানা পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিশুটির মা সীমা (২৬) ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান।

পুলিশ ও শিশুটির মায়ের অভিযোগ, সীমার স্বামী লোকমান হোসেন সাগর (২৭) মাদকাসক্ত। মাদক সেবনের টাকা জোগাড় করতে তিনি তাদের ২০ মাস বয়সী মেয়ে ফাতেমা আক্তারকে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে নিয়ে বের হন।

খবর পেয়ে সদরঘাট থানার মোবাইল টহল দলের স্পেশাল-২৪ (নৈশ) কর্মকর্তা ও সঙ্গীয় পুলিশ সদস্যরা শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেন। প্রায় দুই ঘণ্টা বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর পশ্চিম মাদারবাড়ি এলাকার যুগী চাঁদ মসজিদ লেইন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, শিশুটিকে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিকভাবে তৎপর হয়। সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পশ্চিম মাদারবাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, শিশুটিকে নিরাপদে তার মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিষয়ে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
See also  নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল আজ

এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড আবেদন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন

গুয়াংজো, ফ্রাঙ্কফুর্ট ও সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ

‘শুধু কীটনাশক ছিটিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়’, কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান

সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির সাময়িক বরখাস্ত

দেবিদ্বারে যুবকের ধারালো অস্ত্রের হামলায় মা ও ভাতিজি নিহত, ভাবী গুরুতর আহত

১০

ভূল্লী উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শাহীন

১১

২৪ এর গণহত্যাকারী সরকার টালবাহানা করলে রাজপথ উত্তপ্ত হবে

১২

যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগে মিললো ১০ ককটেল

১৩

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪০৩

১৪

চট্টগ্রাম মেডিকেল কলেজ স্বাস্থ্যসেবার অন্যতম বাতিঘর: চসিক মেয়র

১৫

করোনায় সহায়তার নামে এনআইডি-ছবি সংগ্রহ, পরে শতকোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ

১৬

বায়েজিদে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ৬

১৭

বাংলাদেশে বাড়ার দিনই বিশ্ববাজারে কমলো তেলের দাম, লিটার কত টাকা?

১৮

২৮ বছর পর আসছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

১৯

মেসির দুর্দান্ত ফ্রি-কিক গোলের পরও মিয়ামির হতাশাজনক ড্র

২০