১৫ এপ্রিল ২০২৬, ৫:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাওরকোটে সরকারি প্রাথমিক বিদ্যালয় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

সাজিদ রুবেল (সোনাইমুড়ী) নোয়াখালী

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়নের ভাওরকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন ও এলাকাবাসীর মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

সূর্যোদয়ের সাথে সাথে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দিনের কর্মসূচির শুভ উদ্বোধন করেন নববর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর গোলাম সারওয়ার মানিক। এ উপলক্ষে গ্রামজুড়ে উৎসবের আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল আব্দুল কাইয়ুম ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ১ নং জয়াগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিন উদ্দিন, নববর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব কাজী আনিসুর রহমান, জয়াগ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ভূইয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল হাই ভূঁইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুজিবুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নববর্ষ উদযাপনকে ঘিরে দিনব্যাপী নানা গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল সুই-সুতা খেলা, রশি টানাটানি, চেয়ার খেলা এবং সাঁতার প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা প্রদান করে ভাওরকোট গ্রামের পল্লী মঙ্গল পরিষদ, সমাজকল্যাণ পরিষদ, মানব সেবা সংগঠন ও হিলফুল ফুজুল সংগঠনের স্বেচ্ছাসেবকরা।

উৎসবমুখর পরিবেশে এ আয়োজন স্থানীয়দের মধ্যে আনন্দ ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করেছে।

Facebook Comments Box
See also  প্রধানমন্ত্রীকে মোদীর চিঠি, দ্রুত সময়ের মধ্যে দিল্লি সফরের আমন্ত্রণ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নে ডা. তাহের এমপি’র ঈদ উপহার বিতরণ

চৌদ্দগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

নীলফামারীতে বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

পানি সম্পর্কিত কুরআনের আয়াত

রাফিয়াত নাসির কথা, এক উজ্জ্বল নক্ষত্র!

মাননীয় প্রধানমন্ত্রী  তারেক রহমানের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী  জাকারিয়া তাহের সুমন এর সৌজন্য সাক্ষাৎ

 শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন

সিরাজগঞ্জ রোডে হয় গরু ডাকাতি, মাংস যায় রাজধানীর সুপার শপে

মেয়েদের পড়াশোনা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: চাঁদপুরে প্রধানমন্ত্রী

১০

কুমিল্লায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগতম ও শুভেচ্ছা জানালেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু

১২

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদাকে ‘পরম স্নেহে’ কাছে ঢাকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

কুমিল্লাকে বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করা হবে- প্রধানমন্ত্রী

১৪

জামালপুর সদরে প্রায় ‌দেড় শতাধিক ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপি গ্রুপের মতবিনিময় সভা 

১৫

একবছরে ৫০ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে : লাকসামে প্রধানমন্ত্রী

১৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. এম এম শরীফুল করিম

১৭

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লাকসামে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৮

চৌদ্দগ্রামে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে নির্যাতনের অভিযোগ

১৯

বেড়িবাঁধ সংস্কারের আড়ালে রাঙ্গাবালীতে প্রায় ৫০০ গাছ উপড়ে ফেলার অভিযোগ

২০