১৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে মৃত্যুর ৫৩ দশমিক ৩ শতাংশই যুবক! চলতি বছরে মৃত্যু ১৭৬ জনের

ডেস্ক নিউজ

ডেঙ্গুতে যুবকদের মৃত্যুর কারণ সুনির্দিষ্টভাবে এখনো বলা যাচ্ছে না। তবে এ বয়সী রোগীরা বেশি বাইরে থাকেন। তারা কর্মস্থল ও যাতায়াতের পথে ডেঙ্গুতে বেশি আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন। এ ছাড়া যুবকরা জ্বরাক্রান্ত হলে চিকিৎসায় অবহেলা করেন। এসব কারণেও তারা বেশি আক্রান্ত ও মারা যেতে পারেন। তবে সুনির্দিষ্টভাবে বলার জন্য গবেষণা ও তথ্য বিশ্লেষণ জরুরি।

জ্যেষ্ঠ জনস্বাস্থ্যবিদ আবু জামিল ফয়সাল বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু রোগী বাড়ার পর চিকিৎসার ওপর নির্ভর করলে হবে না; রোগীর সংখ্যা কমানোর জন্য এডিস মশা নিয়ন্ত্রণ ও কার্যকর সার্ভেইল্যান্স জোরদার করতে হবে। ডেঙ্গু রোগী শনাক্ত ও মৃত্যুর পূর্ণাঙ্গ তথ্য না থাকলে পরিস্থিতির প্রকৃত চিত্র বোঝা কঠিন। তিনি বলেন, ডেঙ্গুতে কোন বয়সে কতজন মারা যাচ্ছে, শুধু এই সংখ্যা দিয়ে মৃত্যুঝুঁকি নির্ধারণ করা যাবে না। কারণ প্রতিটি বয়সগোষ্ঠীতে কতজন আক্রান্ত ও হাসপাতালে ভর্তি হয়েছেন, সেটিও বিবেচনায় নিতে হবে। তবে ১৬ থেকে ৪৫ বছর বয়সীদের মধ্যে যদি মোট মৃত্যুর অর্ধেকের বেশি হয়ে থাকে, তাহলে বিষয়টি অবশ্যই গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করা দরকার। কোন পর্যায়ে রোগীরা হাসপাতালে আসছেন, তাদের শারীরিক জটিলতা কী ছিল এবং চিকিৎসা ব্যবস্থাপনায় কোথায় ঘাটতি ছিল মৃত্যুর পর্যালোচনায় এসব তথ্য বের করতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক অধ্যাপক ডা. বে-নজির আহমেদ বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণকে শুধু মৌসুমি কর্মসূচি হিসেবে দেখলে চলবে না। এডিস মশা নিয়ন্ত্রণ, রোগী ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় চিকিৎসা-সুবিধা—সবগুলো একসঙ্গে নিশ্চিত করতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ হাজার ১৪৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ৫৪ হাজার ৮৩৮ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ১ হাজার ৭৪৬ জন। এ সময় মারা গেছেন ১৭৬ জন।

See also  নেত্রকোনায় সরকারি কলেজের হিসাব সহকারী ফরিদ উদ্দিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রমাণ পেয়েছে মাউশি

সরকারি হিসেবে মৃত ১৭৬ জনের মধ্যে বয়সভিত্তিক হিসেবে দেখা যায়, ১৬ থেকে ২০ বছর বয়সী মারা গেছে ৭ জন। ২১ থেকে ২৫ বছর বয়সী ১৪ জন, ২৬ থেকে ৩০ বছর বয়সী ২৩ জন, ৩১ থেকে ৩৫ বছর বয়সী ১৭ জন, ৩৬ থেকে ৪০ বছর বয়সী ১৯ জন এবং ৪১ থেকে ৪৫ বছর বয়সী ১৪ জন। ১৬-৪৫ বছর বয়সীই মারা গেছেন ৯৪ জন। শতাংশের হিসেবে মোট মৃত্যুর ৫৩ দশমিক ৪ শতাংশই ১৬ থেকে ৪৫ বছর বয়সী।

সবচেয়ে বেশি মৃত্যু ২৬-৩০ বছর বয়সীদের: বয়সভিত্তিক মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ২৬ থেকে ৩০ বছর বয়সী রোগীদের। এ বয়সে মারা গেছেন ২৩ জন, যা মোট মৃত্যুর ১৩ দশমিক ১ শতাংশ। এর পরেই রয়েছে ৩৬ থেকে ৪০ বছর বয়সী রোগীরা। এ বয়সে মৃত্যু হয়েছে ১৯ জনের। মোট মৃত্যুর ১০ দশমিক ৮ শতাংশ। ৩১ থেকে ৩৫ বছর বয়সীদের মধ্যে মারা গেছেন ১৭ জন। মোট মৃতের ৯ দশমিক ৭ শতাংশ। ২১-২৫ এবং ৪১-৪৫ বছর বয়সী দুই গোষ্ঠীতেই মৃত্যু হয় ১৪ জন করে, যা প্রত্যেকটির ক্ষেত্রে মোট মৃত্যুর প্রায় ৮ শতাংশ। এ ছাড়া ১৬-২০ বছর বয়সী মারা গেছেন ৭ জন। যা মোট মৃত্যুর ৪ শতাংশ।

শুধু মৃত্যুর হিসেবে নয়, ভর্তি রোগীর হিসেবেও যুবারা এগিয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বয়সভিত্তিক হিসাব অনুযায়ী, ১৬-২০ বছর বয়সী ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৫৫ জন। ২১-২৫ বছর বয়সী ৮ হাজার ৫৮০ জন, ২৬-৩০ বছর বয়সী ৮ হাজার ৪৫১ জন, ৩১-৩৫ বছর বয়সী ৫ হাজার ৮৪৫ জন, ৩৬-৪০ বছর বয়সী ৫ হাজার ২৩৪ জন এবং ৪১-৪৫ বছর বয়সী ৩ হাজার ৭৯১ জন। এ ছয়টি বয়সগোষ্ঠী মিলিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৩৯ হাজার ৯৫৬ জন।

See also  চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে একধাপ এগোলেন মুনা

ডেঙ্গু পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয় সেপ্টেম্বরে। সংক্রমণ ও মৃত্যু দুটোই সেপ্টেম্বর মাসে দ্রুত বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবমতে, সেপ্টেম্বরের ১৮ দিনে রোগটি শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ২৩ হাজার ৩০১ জন। এসময় মারা গেছেন ৭৯ জন ডেঙ্গু রোগী। মাসের হিসাবে এ পর্যন্ত সেপ্টেম্বরই সবচেয়ে বেশি রোগী ও মৃত্যু হয়েছে। এর আগে আগস্টে ২০ হাজার ৫৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি এবং ৪৩ জনের মৃত্যু হয়েছিল। জুলাইয়ে ভর্তি হয়েছিল ৯ হাজার ২০৬ জন এবং মৃত্যু হয়েছিল ৩৬ জনের।

ডেঙ্গুতে মারা যাওয়া ১৭৬ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, পুরুষের তুলনায় ডেঙ্গুতে নারীর মৃত্যুই বেশি। মোট মৃত্যুর মধ্যে ৯২ জন নারী, আর ৮৩ জন পুরুষ। তার মধ্যে ২৬-৩০ বছর বয়সী মারা গেছে ১৪ নারী ও ৯ পুরুষ। ৩১-৩৫ বছর বয়সী ১০ নারী ও ৭ পুরুষ। ৩৬-৪০ বছর বয়সী ১১ নারী ও ৮ পুরুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?

বেঁচে থাকলে ৫৫-তে পা রাখতেন ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের ভর্ৎসনা করলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সব দফা বিলুপ্ত ঘোষণা করে এক দফা ঘোষণা হতে পারে: শফিকুর রহমান

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিলেন ৫২ হাজার প্রার্থী

নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ

বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে সরকারি চাকরিজীবীরা মাসে ৩ হাজার টাকা পাবেন

মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনাকে বড় সুখবর দিলো ফিফা

বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থা নিয়ে রীতিমতো ছেলেখেলা হয়েছে: রিজভী

যাত্রাবাড়ীতে নির্মাণকাজের সময় সাততলা থেকে পড়ে মৃ ত্যু

১০

ডেঙ্গুতে মৃত্যুর ৫৩ দশমিক ৩ শতাংশই যুবক! চলতি বছরে মৃত্যু ১৭৬ জনের

১১

জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

১২

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

১৩

বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী

১৪

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর জুলাই থেকেই

১৫

বেনাপোল পৌরসভায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

১৬

একের পর এক ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলে ফুটে উঠছে গোয়েন্দা ব্যর্থতা

১৭

সামর্থ্য থাকলে বাচ্চাদের বিদেশ পাঠান, এদেশে থাকলে খাদ্যের বিষে মরবে

১৮

বর্জ্য জমা দিলেই মিলছে চাল-ডাল-আটা-তেল-ডিম-মুরগি

১৯

চট্টগ্রামে অপহরণের ৩ ঘণ্টায় ২১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২

২০