১৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনাকে বড় সুখবর দিলো ফিফা

ডেস্ক নিউজ

বিশ্বকাপের পর ফিফার প্রথম আন্তর্জাতিক উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর মধ্যে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। সেই ম্যাচের আগে আর্জেন্টিনাকে বড় এক সুখবর দিয়েছে ফিফা।

নির্ধারিত তিনটি ম্যাচকে ‘টপ লেভেল’ বা ‘ক্লাস এ’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তাতে সাড়া দিয়েছে ফিফা। নিষেধাজ্ঞার কারণে কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়ের জন্য এই সিদ্ধান্তটি বেশ গুরুত্বপূর্ণ।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচের পর ঘটে যাওয়া বিতর্কিত ঘটনায় বেশ কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড় শাস্তি পেয়েছিলেন। লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচ, নাহুয়েল মোলিনাকে ৭ ম্যাচ এবং থিয়াগো আলমাদাকে ১ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সহকারী রবার্তো আয়ালাও পেয়েছেন তিন ম্যাচের নিষেধাজ্ঞা। প্রত্যেককেই জরিমানাও করা হয়েছে।

ফিফার নিয়ম অনুযায়ী, নিষেধাজ্ঞা শুধু প্রতিযোগিতামূলক ম্যাচে নয়, নির্দিষ্ট শর্ত পূরণ করা আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও কার্যকর হতে পারে। সেই কারণে আসন্ন তিন ম্যাচকে ‘টপ-লেভেল’ বা প্রথম স্তরের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য এএফএ আবেদন করে। সেই আবেদন অনুমোদন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এএফএ এক বিবৃতিতে জানিয়েছে, সেপ্টেম্বরে ও অক্টোবরে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার তিন ম্যাচের জন্য কনমেবল অনুমোদিত নথিতে প্রতিটি ম্যাচকে ‘ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ফার্স্ট লেভেল’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।

সূচি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ২ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা; সম্ভাব্য ভেন্যু বুয়েনস এইরেসের লা বোম্বোনেরা। সবশেষে ৬ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

Facebook Comments Box
See also  আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাবীকে নিয়ে পালালেন এনসিপি নেতা!

কুমিল্লায় অপ্রতিম হত্যা: আইফোন ছিনিয়ে নিতেই পিটিয়ে হত্যার দাবি পুলিশের – আটক ৪

৮ বছর পর জিম্বাবুয়ে ওয়ানডে দলে ৪০ বছর বয়সী ক্রেমার

নিজের ফাঁদেই আটকে ভারত, বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে মেলানো ভুল: শেখর গুপ্ত

রিয়াদের বিমানবন্দরে হা মলা, দায় স্বীকার হুতিদের

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: পেন্টাগন

২৩ সেপ্টেম্বর ছুটি, তবে চাকরিজীবীদের জন্য নয়

জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব

আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মাত্র ৩১ মিলিমিটার বৃষ্টিতেই ডুবু ডুবু ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

১০

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

১১

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১২

লাকসামে যুবদলের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১৩

এমপি সিরাজের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক, আলোচনায় স্থানীয় উন্নয়ন ও নির্বাচন

১৪

ককটেল বিস্ফোরণে জড়িতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের, বলছে ডিবি

১৫

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভা, বিভিন্ন বিষয়ে আলোচনা

১৭

শেফালির সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে পাহাড়সম টার্গেট

১৮

মস্কোতে ইউক্রেনের ‘বড় ধরনের’ ড্রোন হামলা, নিহত ২

১৯

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

২০