১৪ মে ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রামে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে নির্যাতনের অভিযোগ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনায় ছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষকের নাম মোঃ ওমর ফারুক। তিনি আলকরা ইউনিয়নের লাটিমী রাস্তার মাথার পশ্চিম পাশে অবস্থিত জামিয়া সালমান ফারসি(রাঃ) এর শিক্ষক। নির্যাতনের ঘটনায় ছাত্রের বাবা বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগে উল্লেখ করা হয়, শিলরী গ্রামের আলা উদ্দিনের ছেলে মোঃ জুনাইদ গত ৭-৮ মাস যাবৎ জামিয়া সালমান ফারসি(রাঃ) মাদরাসার হেফজ বিভাগে পড়ালেখা করছে। ইতোপূর্বে বেশ কয়েকবার তুচ্ছ কারণে শিক্ষক ওমর ফারুক ছাত্র মোঃ জুনাইদকে মারধর করে। রোববার বিকেল ৩টায় জুনাইদের ব্যবহৃত একটি হাত ঘড়ির বিষয়কে কেন্দ্র করে শিক্ষক অকথ্য ভাষায় গালমন্দ করে।

এক পর্যায়ে শিক্ষক ওমর ফারুকের হাতে থাকা লাঠি দিয়ে ছাত্র জুনাইদের শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়িভাবে আঘাত করে। জুনাইদের কান্নার আওয়াজ শুনে অপর শিক্ষক ও মাদরাসার নির্মাণ শ্রমিকরা এগিয়ে আসলে জুনাইদ প্রাণে রক্ষা পায়। এ ঘটনা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়া হয় জুনাইদকে। জুনাইদের শরীরে এখনো আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে।

স্থানীয়রা জানায়, শিক্ষক ওমর ফারুক ছাত্রদেরকে অমানুষিক নির্যাতন করে আসছে। মাদরাসার মুহতামিম হোসাইন আহম্মেদকে জানালে তিনি কর্ণপাত করেন না। ফলে অনেক অভিভাবক অতিষ্ঠ হয়ে তাদের সন্তানকে অন্য প্রতিষ্ঠানে নিয়ে যাচ্ছে। শিগগিরই ওই শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান সচেতন অভিভাবকরা।

শিক্ষক ওমর ফারুক মারধরের বিষয়টি স্বীকার করে বলেন, ‘মাদ্রাসার নিয়ম অনুযায়ী কাউকে মারধর করা ঠিক নয়। সে অন্যান্য ছাত্রদেরকে মারধর করে। বেশ কয়েকবার তাঁর পিতাকে জানালেও তিনি বলেন, আরেকটু দেখেন। রোববার বেশি দুষ্টমি করায় তাকে বেত্রাঘাত করা হয়’।

জামিয়া সালমান ফারসি(রাঃ) এর মুহতামিম হোসেন আহম্মেদ মঙ্গলবার রাতে বলেন, বিষয়টি আমার জানা নেই। আপনার মাধ্যমে শুনেছি। খোঁজ নিয়ে দেখতেছি।

Facebook Comments Box
See also  শার্শার-কায়বা সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক-বিজিবি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিশ্ব বাঘ দিবস, পাইকগাছায় পালিত

বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খানসামায় শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও

সিরাজগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক, মোটরসাইকেল উদ্ধার

শাহ আলম চেয়ারম্যানের দাফন সম্পন্ন, শেষ বিদায়ে মানুষের ঢল

সহকারী অধ্যাপক মতিন সৈকত-কে নিয়ে তাঁর শিক্ষার্থীদের স্মৃতি রোমন্থন

ভবের বাজার

ব্রাহ্মণপাড়া সীমান্তে ১ নারী ও ৩ শিশুসহ ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

কুমিল্লা চৌদ্দগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

বিরামপুর সীমান্তে ৯ নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

১০

মোবাইল ফোনে ডেকে মারধর যুবকের মৃত্যু

১১

দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

১২

জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষককে বদলি

১৩

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

১৫

ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ: ইজিবাইকচালক নবীরুল হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ

১৬

খানসামায় অটোরিকশা-নসিমন সংঘর্ষ: চালক নিহত, আহত ৩

১৭

দুধ দিয়ে গোসল করে আ.লীগ ছাড়ার ঘোষণা দেওয়া চেয়ারম্যানব, ইউপি সচিবকে পিটিয়ে আহত; ৩৮ জনের বিরুদ্ধে মামলা

১৮

দেবিদ্বারের ইউপি চেয়ারম্যান-সচিবের বিরুদ্ধে ৯ লাখ টাকায় জন্মসনদ জালিয়াতির বিস্ফোরক অভিযোগ

১৯

সংবাদের পরই উদ্যোগ: ইউএনওর নির্দেশনায় শুরু হলো ভেসে যাওয়া বাঁশের সাঁকোর পুনর্নির্মাণ কাজ

২০