১২ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

আবদুল মান্নান ‎

‎কুমিল্লার চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার আলকরা ইউনিয়নের পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা: সৈয়দ আবদুল্লাহ মু. তাহের।  ‎শহীদ হাজী সুরুজ মিয়ার ছেলে বায়োফার্মা লি: এর সিনিয়র জেনারেল ম্যানেজার কাজী হুমায়ুন কবীর এর সভাপতিত্বে ও আলাউদ্দিন মিশাদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার সংস্থার চেয়ারম্যান সৈয়দ একরামুল হক হারুন, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আমীর মাহফুজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মহিউদ্দিন, কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, জগন্নাথদিঘী ইউনিয়ন জামায়াত আমীর মো: সাহাব উদ্দিন, জামায়াতের উপজেলা কর্মপরিষদ সদস্য মাও: এটিএম মাসুম, পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অনিল চন্দ্র দেবনাথ, সাবেক সহকারী শিক্ষক এয়াসিন, সমাজসেবক হুমায়ুন কবীর বকুল, আলকরা ইউপি চেয়ারম্যান আবুল বশর, আমকরা ইউনিয়ন জামায়াত আমীর মাও: কুতুব উদ্দিন, সেক্রেটারি আবু নাসের প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় ডা: তাহের বলেন, আজকের এই ফুটবল টুর্নামেন্ট আমার কাছে সাধারণ প্রতিযোগীতার চেয়ে আরো বেশি কিছু। ১৯৯৮ সালের ৫ই অক্টোবর ছেলেকে হত্যা করতে আসা সন্ত্রাসীদের হামলায় নিজ বাড়িতে শহীদ হন হাজী সুরুজ মিয়া। আমরা ঠিকমতো জানাজাও পড়তে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন সেই অবস্থাকে পুরোপুরিভাবে পরিবর্তন করে দিয়েছেন বাংলাদেশে। ‎কয়েক হাজার দর্শক উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পাঁছগাছিয়া ফুটবল একাদশকে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শর্শদি ফুটবল একাদশ।

Facebook Comments Box
See also  চৌদ্দগ্রাম থানার নতুন ওসি মুহাম্মদ আরিফ হোসাইন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১১

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

১২

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

১৩

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

১৪

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

১৫

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১৬

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১৭

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১৮

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৯

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

২০