১১ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

 চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদার নেতৃত্বে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে চৌদ্দগ্রাম উপজেলার সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামোগত উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

এ সময় স্থানীয় উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। কামরুল হুদা বলেন, চৌদ্দগ্রামের জনগণের প্রত্যাশা পূরণ, উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা এবং জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

কামরুল হুদা আরো বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড জনগণের কাছে পৌঁছে দিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

একই সঙ্গে সরকারের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার প্রতিহত করে উন্নয়ন, অগ্রগতি ও জনকল্যাণের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সৌজন্য সাক্ষাৎ শেষে স্থানীয় উন্নয়ন ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

Facebook Comments Box
See also  মালয়েশিয়া থেকে দুই জাহাজে এলো ৬৮ হাজার টন ডিজেল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে জোগ দেন আসিফ মাহমুদ: রাশেদ খান

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করে – রুহুল কবীর রিজভী’

কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে যুবলীগ নেতা’কে কুপিয়ে হত্যা

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

১০

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

১১

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

১২

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১৩

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

১৪

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১৫

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১৬

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

১৭

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

১৮

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

১৯

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

২০