২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিটেশ্বরে ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজ, দ্রুত মেরামতের দাবি

মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি প্রতিনিধি।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বিরবাগগোয়ালী গ্রামের খিরাই খালের ওপর নির্মিত মঈনুল মার্কেট-দুর্গাপুর কাঠের ব্রিজটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
জীবিকার তাগিদে প্রতিদিন ঝুঁকি নিয়ে এই ব্রিজ পার হচ্ছেন কয়েকটি গ্রামের হাজারো মানুষ। ইতোমধ্যে ব্রিজ পার হতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন এক নারী। গুরুতর আহত ওই নারী টানা ২১ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসীর দাবি, ব্রিজটির বিভিন্ন অংশ ভেঙে ও নড়বড়ে হয়ে যাওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয়রা জানান, এই স্থানে ৪০ ফুটের একটি গার্ডার সেতু নির্মাণের জন্য কুমিল্লা-১ আসনের এমপি ড. খন্দকার মোশাররফ হোসেন ডিও লেটার দিয়েছেন। তবে নতুন সেতুর নির্মাণকাজ কবে শুরু হবে, তা নিশ্চিত নয়।
তাই স্থায়ী সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পুরোনো কাঠের ব্রিজটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Facebook Comments Box
See also  বেনাপোল পৌরসভায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আতলেতিকোর কাছে হেরে রেফারিংকে দায়ী করল রেয়াল মাদ্রিদ

যুক্তরাষ্ট্র ফের হামলা করলে ‘নতুন চমক’ দেখাবে ইরান

মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন

সিলেট মহানগরসহ সাত জেলার যুবদলের আংশিক কমিটি ঘোষণা

আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

বিটেশ্বরে ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজ, দ্রুত মেরামতের দাবি

অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল আজ

১০

এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড আবেদন

১১

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন

১২

গুয়াংজো, ফ্রাঙ্কফুর্ট ও সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ

১৩

‘শুধু কীটনাশক ছিটিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়’, কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান

১৪

সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা

১৫

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

১৬

রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির সাময়িক বরখাস্ত

১৭

দেবিদ্বারে যুবকের ধারালো অস্ত্রের হামলায় মা ও ভাতিজি নিহত, ভাবী গুরুতর আহত

১৮

ভূল্লী উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শাহীন

১৯

২৪ এর গণহত্যাকারী সরকার টালবাহানা করলে রাজপথ উত্তপ্ত হবে

২০