২৩ জুন ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ১০ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলায় ১০ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী রবিবার (২৮ জুন) দিনব্যাপী চলবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর এ ক্যাম্পেইন।

কুমিল্লা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে এবার ১৭ উপজেলা ও সিটি করপোরেশনের ৫ হাজার ৩৯টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী ১০ লাখ ৮ হাজার ৯৭ শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাপসুল খাওয়ানোর কাজে প্রশিক্ষণপ্রাপ্ত ১০ হাজার ৭৮ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।

মঙ্গলবার (২৩ জুন) কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় অডিটরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ এসব তথ্য জানান।

তিনি বলেন, ভিটামিন-এ ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

ভিটামিন-এ ক্যাপসুল নিয়ে একটি কুচক্রীমহল দেশের স্বাস্থ্যখাতের সুনাম নষ্টের অপচেষ্টায় লিপ্ত থাকে। এই ক্যাপসুলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মানুষের মাঝে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির অসৎ উদ্দেশ্যেই চক্রটি এসব করে থাকে। এ ধরনের গুজবে কান না দিয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক ডা. মো. শফিকুল ইসলাম, মেডিক্যাল অফিসার ডা. মো. ওসমান হোসাইন জাবীর, সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মো. ফিরোজ আল মামুন প্রমুখ।

Facebook Comments Box
See also  চৌদ্দগ্রামে ব্যবসায়ী নয়ন হত্যার ঘটনায় আটক-২

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহকারী অধ্যাপক মতিন সৈকত-কে নিয়ে তাঁর শিক্ষার্থীদের স্মৃতি রোমন্থন

ভবের বাজার

ব্রাহ্মণপাড়া সীমান্তে ১ নারী ও ৩ শিশুসহ ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

কুমিল্লা চৌদ্দগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

বিরামপুর সীমান্তে ৯ নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

মোবাইল ফোনে ডেকে মারধর যুবকের মৃত্যু

দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষককে বদলি

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

১০

ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ: ইজিবাইকচালক নবীরুল হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ

১১

খানসামায় অটোরিকশা-নসিমন সংঘর্ষ: চালক নিহত, আহত ৩

১২

দুধ দিয়ে গোসল করে আ.লীগ ছাড়ার ঘোষণা দেওয়া চেয়ারম্যানব, ইউপি সচিবকে পিটিয়ে আহত; ৩৮ জনের বিরুদ্ধে মামলা

১৩

দেবিদ্বারের ইউপি চেয়ারম্যান-সচিবের বিরুদ্ধে ৯ লাখ টাকায় জন্মসনদ জালিয়াতির বিস্ফোরক অভিযোগ

১৪

সংবাদের পরই উদ্যোগ: ইউএনওর নির্দেশনায় শুরু হলো ভেসে যাওয়া বাঁশের সাঁকোর পুনর্নির্মাণ কাজ

১৫

নোয়াগ্রাম ছোট নদীর জলে

১৬

লিবিয়ার টর্চার সেলে বন্দি কুমিল্লার ৬ যুবক, মুক্তিপণে দাবি দেড় কোটি টাকা

১৭

খানসামায় পরিষদ হলরুম সজ্জিতকরণ কাজের উদ্বোধন ও বাইসাইকেল, হুইলচেয়ার এবং চেক বিতরণ

১৮

ইছামতী নদীর ওপর নতুন গার্ডার ব্রিজ উদ্বোধন, উপকৃত হবে হাজারো মানুষ

১৯

ঘুষ বাণিজ্যসহ অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান ‍হুরার বিরুদ্ধে 

২০