১২ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ

ডেস্ক নিউজ

সরকার যদি নতুন করে বিধবা কিংবা বেকার কার্ড চালু করে, তবে সংসদ সদস্যদের (এমপি) স্ত্রীরাই তা সবার আগে নেবেন বলে তীব্র কটাক্ষ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। দেশে চলমান স্বজনপ্রীতি ও প্রশাসনিক অনিয়মের সমালোচনা করতে গিয়ে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর ছাত্রশক্তি আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে দেশের সাম্প্রতিক সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ার কঠোর সমালোচনা করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘সম্প্রতি সারের ডিলার নিয়োগের প্রক্রিয়ায় দেখা গেছে—এমপির ছেলে, মেয়ে এমনকি শালীও ডিলারশিপ পেয়েছেন। বাংলাদেশের বর্তমান অবস্থাটাই এমন দাঁড়িয়েছে যে, সরকার যদি এখন বিধবা বা বেকার কার্ড দেয়, এমপির বউরাই তা সবার আগে নেবেন।’

শিক্ষাঙ্গনের চলমান বিশৃঙ্খলা নিয়ে কথা বলতে গিয়ে এনসিপির এই শীর্ষ নেতা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, চুয়েটের উপাচার্যকে (ভিসি) শিক্ষক ও শিক্ষার্থীরা কেউই চান না। একটি বিশেষ গোষ্ঠী দেশকে পুনরায় পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ তোলেন।

Facebook Comments Box
See also  কুমিল্লায় নির্মান শ্রমিককে খুন করে লাশ গুম করার চেষ্টা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক—বিরামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ সভা

১

কুমিল্লায় মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে অটোরিকশাচালক গ্রেপ্তার

২

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো

৩

সারাদেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

৪

সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ

৫

পুলিশ-বিএনপি নেতা-কর্মীদের পাহারায় সাবেক ছাত্রলীগ নেতা রোটনের দাফন

৬

জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম

৭

দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী

৮

জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলার অভিযোগ

৯

নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

১০

পরিবারের হাল ধরেছিলেন ১৮ বছরেই, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফয়সালের

১১

ধুনটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই

১৩

নারীর স্বাস্থ্য খাতে বিনিয়োগ শুধু ব্যয় নয়, জাতীয় উন্নয়নের ভিত্তি: ডা. জুবাইদা রহমান

১৪

‘পলকের নির্দেশেই পাবলিক ও চার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়েছিল’

১৫

ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে শেষ

১৬

আগামী ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল ঘোষণা ইউএস-বাংলা এয়ারলাইন্সের

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

১৮

খানসামায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৯

বন্ধ হোক নতুন টাকা বেচা-কেনা

২০