সাব্বির হোসাইন
উপজেলা প্রতিনিধি, বরুড়া
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে কুমিল্লার বরুড়া উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে আগানগর আবুল বশির কারিগরি উচ্চ বিদ্যালয়।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
জিপিএ-৫ এর সংখ্যা ও সামগ্রিক ফলাফলে এগিয়ে থেকে উপজেলায় শীর্ষস্থান দখল করে বিদ্যালয়টি।
এ অসাধারণ সাফল্যে উপজেলার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা।
আগানগর আবুল বশির কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানা বশরী বলেন, “শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমের ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আমরা আশাবাদী।”
বরুড়া উপজেলায় এবারের এসএসসি ফলাফলে আগানগর আবুল বশির কারিগরি উচ্চ বিদ্যালয়ের এই সাফল্য শিক্ষা ক্ষেত্রে নতুন উদাহরণ সৃষ্টি করেছে।
মন্তব্য করুন