১৯ এপ্রিল ২০২৬, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিরামপুরে ট্রাফিক আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পুলিশ-প্রশাসনের যৌথ উদ্যোগ

মোঃ ইব্রাহীম মিঞা,(বিরামপুর)দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থান ঢাকা মোড়ে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে হেলমেট না পরা, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং অন্যান্য অনিয়মের দায়ে ৫ জন চালককে মোট ২০০০ টাকা জরিমানা করা হয়।
জরিমানাকৃতদের মধ্যে ২ জন শিক্ষার্থী থাকায় বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়। তাদের ভবিষ্যৎ সচেতনতা ও নিরাপত্তার কথা মাথায় রেখে কঠোর সতর্কতা প্রদান করা হয় এবং ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব বোঝানো হয়। একই সঙ্গে উপস্থিত অন্যান্য চালকদেরও সচেতন করা হয়, যাতে তারা সড়কে শৃঙ্খলা বজায় রাখেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন। অভিযানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিরামপুর থানা পুলিশের সদস্যরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ সময় আদালতের পেশকার হিসেবে উপস্থিত ছিলেন জিলকাদ হোসেন (নাজির)।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন।
Facebook Comments Box
See also  বিরামপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোলসিম সিমেন্টের পৃষ্ঠপোষকতায় পাঠানপাড়া ফাইটিং ক্লাবের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১

আমি সীমারেখা মানি না

২

মানুষ হও

৩

বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

৪

সাহিত্য লোকসংস্কৃতির তিতাস নদী

৫

চাঁদা না পেয়ে নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার চেষ্টা, ‘কানা মোমিন’ আটক

৬

অদম্য তাসলিমার স্বপ্নপূরণ করলেন কুমিল্লার মানবিক এমপি মনিরুল হক চৌধুরী

৭

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৮

গোগা সীমান্ত এলাকায় ৬৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

৯

কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী

১০

কুমিল্লায় এমপির সুপারিশেও সেবা না দেওয়ার অভিযোগে বিদ্যুৎ কর্মকর্তা বরখাস্ত

১১

ঠাকুরগাঁও উপজেলায় কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

১২

বিরামপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ

১৩

বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার হামলায় নিহত শফিকুল

১৪

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

১৫

গুপ্ত দলটি সবসময় জনগণের স্বার্থবিরোধী কাজ করছে: প্রধানমন্ত্রী

১৬

রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির

১৭

বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী

১৮

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

১৯

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

২০