সাব্বির হোসাইন, স্টাফ রিপোর্টার, কুমিল্লা
বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ী এলাকায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন আজ এ কে এম আবু তাহের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের শুভ উদ্বোধন করেছেন।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার সোনাইমুড়ী এলাকায় নবনির্মিত এ হাসপাতালের উদ্বোধনী ফিতা কাটেন মন্ত্রী।
উদ্বোধন শেষে হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং চিকিৎসক ও নার্সদের সাথে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলার বিএনপির সভাপতিসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হাসপাতালটি চালু হওয়ায় আদ্রা ও পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নের প্রায় ২ লাখ মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাবে।
উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের প্রতিটি প্রান্তে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এ কে এম আবু তাহের হাসপাতাল চালুর মাধ্যমে বরুড়াবাসী এখন উন্নত চিকিৎসা ঘরে বসেই পাবে। পর্যায়ক্রমে এটিকে ৫০ শয্যায় উন্নীত করা হবে।”
স্থানীয়রা বলেন, “এতদিন ছোটখাটো অসুখের জন্যও কুমিল্লা দৌড়াতে হতো। এখন আমাদের দরজায় হাসপাতাল চলে এসেছে। মাননীয় মন্ত্রীকে বরুড়াবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।”
মন্তব্য করুন