৩০ জুন ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথম বিসিএসেই প্রশাসন ক্যাডারে মেধাতালিকায় ১২তম, খানসামার কৃতি সন্তান মাসরুর সাকিব

মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার

দিনাজপুরের খানসামা উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব ফজলুল হক মাস্টারের নাতি এবং তাঁর জ্যেষ্ঠ পুত্র আলহাজ্ব মো. সৈয়েদুর রহমান সরকারের কনিষ্ঠ পুত্র মাসরুর সাকিব ৪৭তম বিসিএস পরীক্ষায় প্রথম অংশগ্রহণেই প্রশাসন ক্যাডারে মেধাতালিকায় ১২তম স্থান অর্জন করে বিরল সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে প্রকৌশলে স্নাতক সম্পন্ন করা মাসরুর সাকিব বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের অধীন এসএমই ফাউন্ডেশনে কর্মরত রয়েছেন। শিক্ষক পরিবারের সন্তান হিসেবে ছোটবেলা থেকেই মেধা, অধ্যবসায় ও শৃঙ্খলার পরিচয় দিয়ে আসা এই তরুণ নিজেও দুই শতাধিক শিক্ষার্থীর শিক্ষাজীবন গঠনে ভূমিকা রেখেছেন। এবার তিনি রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক সেবায় যোগদানের মাধ্যমে নতুন দায়িত্ব পালনের সুযোগ অর্জন করলেন।

মাসরুর সাকিবের শিক্ষাজীবনের সূচনা হয় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে। ২০১৬ সালে এসএসসি এবং ২০১৮ সালে ঢাকার ঐতিহ্যবাহী নটরডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করার পর তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ ভর্তি হন। ২০২৪ সালে সেখান থেকে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।

তাঁর পিতা মো. সৈয়েদুর রহমান সরকার বোদা উপজেলার পাথরাজ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং মাতা মোর্শেদা খানম একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর সহধর্মিণী বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের সিনিয়র কর্মকর্তা। এছাড়া তাঁর বড় ভাই ও ভাবি উভয়েই বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা হিসেবে দেশের স্বাস্থ্যসেবায় নিয়োজিত রয়েছেন।
স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহলের মতে, প্রকৌশল শিক্ষায় দক্ষ একজন মেধাবী তরুণের প্রশাসন ক্যাডারে যোগদান সরকারি প্রশাসনকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

মাসরুর সাকিবের এই গৌরবোজ্জ্বল অর্জনে খানসামা উপজেলাসহ সমগ্র দিনাজপুরে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন সামাজিক, শিক্ষাবিষয়ক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির কল্যাণে সফল কর্মজীবন কামনা করেছেন সর্বস্তরের মানুষ।

Facebook Comments Box
See also  ব্রাক্ষণপাড়া উপজেলা নতুন ইউএনও মুন্নী ইসলামের যোগদান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র বাস্তবায়নে প্রশিক্ষণ

তারেক রহমানকে আমন্ত্রণ জানানো নিয়ে যা বললো ভারত

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহ-গোলাম আযমের ছবি পদদলিত করে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাশিয়ার সঙ্গে সম্পর্ক গভীরের অঙ্গীকার ও পুতিনের ‘পবিত্র যুদ্ধে’ সমর্থন দিলেন কিম

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূর্ণ বাস্তবায়নে আমরাই সফল হবো: ছাত্রদল সভাপতি

বিশেষায়িত শিশুদের স্কুল পরিদর্শনে জুবাইদা রহমান

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার জন্য আসিফ নজরুল ‘দায়ী’

দল-মতের ঊর্ধ্বে উঠে সবার জন্য নিরপেক্ষভাবে কাজের শপথ নিয়েছি: রাষ্ট্রপতি

চৌদ্দগ্রামে বিপুল পরিমান মাদক উদ্ধার, আটক ১৬

চৌদ্দগ্রামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

১০

শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

১১

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় প্যারাগন ফার্মের বর্জ্যে ফসল নষ্টের অভিযোগ,স্থায়ী সমাধানের দাবি কৃষকদের

১২

উখিয়ায় সিআর ও নিয়মিত মামলার দুই আসামিসহ তিনজনকে আদালতে প্রেরণ করেছে পুলিশ

১৩

ভূল্লী বাজারে ড্রেন আছে, পানি নিষ্কাশন নেই, সামান্য বৃষ্টি হলেই চরম ভোগান্তি

১৪

শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

১৫

শার্শার বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ইউপি সদস্য আসাদুল আটক

১৬

বিরামপুরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে যুবদল নেতার সংবাদ সম্মেলন

১৭

কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যায় জড়িত সিরিয়াল কিলার মানিক গ্রেফতার

১৮

ফেনী পৌরসভার বিরিঞ্চিতে বেহাল সড়ক নিজ অর্থায়নে সংস্কার করলেন তারেক হোসেন

১৯

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর

২০