৩১ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত -৫ 

মাহফুজ বাবু; কুমিল্লা
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ নবগঠিত ছাত্রদলের কমিটি ঘিরে দুপক্ষের দ্বন্দ্ব। এর জেরেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩১আগষ্ট) দুপুরে কলেজ  প্রাঙ্গনে এ সংঘর্ষে ৫জন আহত হয়েছে বলে জানা গেছে।
আহতরা হলো নবগঠিত কমিটির সভাপতি ওমর ফারুক মানিকের অনুসারী শাকিল ও প্রতাপ, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক রহমান এবং পদবঞ্চিত তালহা জোবায়ের ও মো. রায়হান।
গতকাল রবিবার ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়।  ওমর ফারুক মানিক কে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ফাতিন ইশরাকের নাম ঘোষণা করা হয়। এর পর থেকেই পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে নতুন কমিটির নেতাকর্মীদের পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট ও পোষ্টের কমেন্টে তর্ক শুরু হয়।
গতকাল রাতে এবং সোমবার সকালে পদবঞ্চিত নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে প্রশাসনিক ভবনের সামনে নতুন কমিটির নেতাকর্মীদের সঙ্গে তর্ক ও পরে সংঘর্ষ শুরু হয়।
সহসভাপতির পদ পেলেও নতুন কমিটি নিয়ে অসন্তুষ্ট ওমর ফারুক। তার ভাষ্য, ‘পদবঞ্চিতরা প্রশাসনিক ভবনের সামনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। এ সময় তাদের ওপর অযথা হামলা করা হয়। এতে আমাদের তিনজন আহত হয়েছেন। আমরা এসে দেখি আমাদের ছোট ভাইদের ওপর হামলা করা হচ্ছে। এগিয়ে গেলে আমাদের ওপরও হামলা হয়। অযোগ্যদের নেতৃত্বে এই কমিটি আমরা মানি না। ছাত্রদলকে ধ্বংস করার জন্যই এই কমিটি করা হয়েছে। হামলায় বহিরাগতরাও জড়িত ছিল। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই’- বললেন তিনি।
নতুন সভাপতি ওমর ফারুক মানিকের পাল্টা অভিযোগ- ‘আমরা কলেজ ক্যাম্পাসে অবস্থান করছিলাম। এ সময় কয়েকজন শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করছিলেন। আমার সঙ্গে থাকা কয়েকজন আজান হচ্ছে জানিয়ে তাদের মিছিল বন্ধ করতে বলেন। এ কথা বলায় তারা ভুল বুঝে আমাদের ওপর হামলা করে। এতে আমার দুই কর্মী আহত হয়েছেন।’
কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা বলেছেন, ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ থেকেই সংঘর্ষের এই ঘটনা। তিনি ও তার কর্মীরা গিয়ে দুই পক্ষের নেতাকর্মীদের শান্ত করেন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান বলেছেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ কলেজে অবস্থান নেয়। বর্তমানে কলেজের পরিস্থিতি স্বাভাবিক। এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি।’
Facebook Comments Box
See also  কুমিল্লায় বিবির বাজারে সেমাই কারখানায় অভিযান: ২ লাখ টাকা জরিমানা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময়

১

ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফেরত

২

চৌদ্দগ্রামে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

৩

কুমিল্লা জামায়াতের শীর্ষ দুই নেতার সদস্যপদ বাতিল

৪

কুমিল্লায় অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের স্লোগান, গ্রেপ্তার ৪

৫

  সন্তানের  জিপিএ -5  অর্জনে দেশবাসীর কাছে  দোয়া কামনা করেছেন “এমপি মোশারফ হোসেন

৬

সিনিয়র হিসেবে আমার আরও দায়িত্ব নেওয়া উচিত ছিল: শান্ত

৭

বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, তথ্য-অর্থ লেনদেনে সতর্ক করলো কর্তৃপক্ষবিমান বাংলাদেশ এয়ারলাইন্স

৮

‘আমি একা ভালো ফল করে কী করব, বন্ধুরাও ভালো করুক’

৯

সোনালী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার অংশগ্রহণে সাইবার নিরাপত্তা সুশাসন কর্মশালা

১০

কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে পাস করেননি কেউ, শতভাগ পাস মাত্র ৪টিতে

১১

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ব্যবধানে ধানের শীষের জয়

১২

লাকসামে আধুনিক মার্কেটে ৫০০ হকারকে পুনর্বাসিত করলেন আবুল কালাম এমপি

১৩

জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

“মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বগুড়া-৪ আসনের সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ”

১৫

লন্ডনে পারিবারিক সফর শেষে দেশে ফিরলেন এমপি আলহাজ্ব মনিরুল হক চৌধুরী

১৬

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

১৭

বিরামপুরে চাকরির মেলায় ‘তরুণ-তরুণীদের সুপ্ত প্রতিভা বিকাশে জাগিয়ে তোলাই আমাদের বড় কাজ’: মন্ত্রী জাহিদ হোসেন

১৮

সিরাজগঞ্জে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০