২৪ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজারে এসআরবি’র যৌথ অভিযানে ১৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মাদকবিরোধী কঠোর অবস্থানের অংশ হিসেবে কক্সবাজার সদর থানা এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫, কক্সবাজার ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৭, চট্টগ্রাম। গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ কক্সবাজার সদর থানাধীন কালুর দোকান এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সরোয়ার(৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এসআরবি-১৫ ও এসআরবি-৭ এর একটি যৌথ আভিযানিক দল গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর ১২:৫০ ঘটিকায় কক্সবাজার সদর বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কালুর দোকান এলাকায় বার্মিজ মার্কেট রোড সংলগ্ন মেসার্স হাফেজ আহমেদ চৌধুরী গ্যাস পাম্পের সামনে একজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে দুপুর আনুমানিক ১৩:৩০ ঘটিকায় যৌথ আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হলে কৌশলে পালানোর চেষ্টাকালে আসামি মোঃ সরোয়ার’কে আটক করে। গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ সরোয়ার চট্টগ্রামের বোয়ালখালী থানার পোপাদিয়া এলাকার মোসলেম মিয়ার ছেলে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তার নিকট থাকা একটি শপিং ব্যাগের ভিতর থেকে সুকৌশলে লুকানো সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ০৭(সাত)টি বান্ডেলে সর্বমোট ১৪(চৌদ্দ) হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও তার নিকট থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত ০২ টি বাটন মোবাইল ফোন এবং নগদ ৩৪০(তিনশত চল্লিশ) টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, সে দীর্ঘদিন যাবৎ মিয়ানমার ও সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজার এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি বিক্রয় করে আসছে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
See also  শার্শা থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতিসহ আটক-২

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দি থানায় আটক ১৭ কিশোর পালানোর অভিযোগ, পুলিশের অস্বীকার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আ টক ৬২৪

​শার্শায় সরকারী সহায়তা হিসাবে ব্যাটারি চালিত ভ্যান গাড়ী পেলেন দুই অসহায় প্রতিবন্ধী 

হরমুজ পেরিয়ে ভারত মহাসাগরে যু দ্ধ ছড়ানোর হু মকি তেহরানের

রাজনৈতিক সমালোচনা কঠোর হোক, কিন্তু ভাষা যেন শালীন হয়: রিজভী

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে গণঅধিকার পরিষদ

তৃতীয় টার্মিনাল • চালুর আগে ইমিগ্রেশন আধুনিকায়নে ব্যয় আরও ৫০ কোটি টাকা

জালে আটকা পড়েছিল পদ্মগোখরো সাপটি

পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির

মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া সার জব্দ

১০

চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রে ফতার ৩৫৮

১১

জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে

১২

দুই বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার বরখাস্ত

১৩

কোর্ট ফাইলের ভেতরে ২০ হাজার পিস ইয়াবা, বাস থামিয়ে ধরা হলো যাত্রীকে

১৪

কুমিল্লায় ‘কিশোর গ্যাংয়ের’ বিরুদ্ধে অভিযানে পুলিশ, এক রাতে আটক ছয় শতাধিক

১৫

শ্রীলঙ্কার জালে ৫ গোল, এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের মধুর প্রতিশোধ

১৬

চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া

১৭

৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু

১৮

আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম

১৯

গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

২০