৭ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৭ মাসে মারধরের শিকার ৪৪১ পুলিশ

ডেস্ক নিউজ

চলতি বছরের প্রথম সাত মাসে দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ৪৪১ পুলিশ সদস্য। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, বছরের শুরু থেকেই ঘটেছে একের পর এক হামলার ঘটনা।

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গড়ে প্রতি মাসে আহত হয়েছেন ৫১ জনের বেশি। এর আগে ২০২৫ সালে দায়িত্ব পালনকালে হামলায় আহত হন ৬০১ জন। সব মিলিয়ে গত ১৯ মাসে পুলিশের ওপর হামলায় আহত হয়েছেন ১ হাজার ৪২ জন সদস্য।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, শুধু চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি প্রথম দুই মাসেই ৮২ জন করে পুলিশ সদস্য হামলায় আহত হয়েছেন। মার্চে ৬৩, এপ্রিলে ৬৬, মে মাসে ৫৫, জুনে ৫১ এবং জুলাইয়ে ৪২ জন আহত হন।

পুলিশ সদস্যদের ‍ওপর হামলার ধরন বিশ্লেষণে দেখা গেছে, হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেওয়া হচ্ছে পুলিশের কাছ থেকে। কোথাও আবার থানায় ঢুকে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করা হচ্ছে। সড়কে দায়িত্ব পালন করতে গিয়ে প্রকাশ্যে মারধরের শিকার হচ্ছেন ট্রাফিক পুলিশ।

এর আগে ২০২৫ সালে হামলায় আহত হন ৬০১ পুলিশ সদস্য। মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে ৩৮, ফেব্রুয়ারিতে ৩৭, মার্চে ৯৬, এপ্রিলে ৫২, মে মাসে ৬২, জুনে ৪৪, জুলাইয়ে ৩৯, আগস্টে ৫১, সেপ্টেম্বরে ৪৩, অক্টোবরে ৬৯, নভেম্বরে ৪১ এবং ডিসেম্বরে ৪১ জন আহত হন।

মহানগর পুলিশের মধ্যে চলতি বছরের প্রথম সাত মাসে সবচেয়ে বেশি আহত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪২ জন সদস্য। ২০২৫ সালে ডিএমপির ৮৯ সদস্য হামলায় আহত হয়েছিলেন।

রেঞ্জ পুলিশের মধ্যে ঢাকা রেঞ্জে আহতের সংখ্যা সবচেয়ে বেশি বলে পুলিশ সদর দপ্তরের তথ্য থেকে জানা গেছে।

২০২৫ সালের ১০ মার্চ নারায়ণগঞ্জের ফতুল্লায় দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশ সদস্য শাহীন হোসেনের ওপর সমন্বয়ক পরিচয়ে হামলার ঘটনা ঘটে। একই দিন সাভারে এক নারী কনস্টেবলকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়।

See also  শতভাগ সাক্ষরতার হার অর্জনে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

গত বছরের ১ মার্চ যশোরে দায়িত্ব পালনকালে ট্রাফিক কনস্টেবল কে এম শরিফুল ইসলামের নাকে ঘুসি মেরে জখম করার অভিযোগ ওঠে শাওন ইসলাম সবুজ নামে এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে।

২০২৫ সালের ৫ অক্টোবর নরসিংদীতে সড়ক পরিবহনের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে গিয়ে হামলায় আহত হন একজন অতিরিক্ত পুলিশ সুপার। রাজধানীর পল্লবী থানার ওসি নজরুল ইসলামসহ আরও তিন পুলিশ কর্মকর্তাও সম্প্রতি সড়কে হামলার শিকার হয়েছেন।

অপরাধ বিশ্লেষকদের মতে, পুলিশের ওপর ধারাবাহিক হামলা শুধু বাহিনীর মনোবলকেই আঘাত করছে না, এটি রাষ্ট্রের আইন প্রয়োগের সক্ষমতার সঙ্গেও সরাসরি যুক্ত। পুলিশ দুর্বল হয়ে পড়লে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে।

সাবেক পুলিশ মহাপরিদর্শক আশরাফুল হুদা আগামীর সময়কে বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশ এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। তার ভাষায়, ‘ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাঠপর্যায়ে গিয়ে পুলিশ সদস্যদের উৎসাহ দেওয়া উচিত। এতে সদস্যরা সাহস পাবেন এবং নিজেদের অভিভাবকহীন মনে করবেন না।’

সাবেক আইজিপি নূর মোহাম্মদও পুলিশকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন। পিআরবি অনুযায়ী দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজেদের দপ্তরে বসে না থেকে মাঠে গিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

নূর মোহাম্মদ বলেছেন, অপরাধীকে অপরাধী হিসেবে দেখার সাহস পুলিশকে দিতে হবে। পুলিশ ঘুরে দাঁড়াতে না পারলে সাধারণ মানুষও নিজেদের নিরাপদ ভাববে না। এর নেতিবাচক প্রভাব সমাজের প্রতিটি স্তরে পড়তে বাধ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর

কালীর বাজার ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন আলহাজ্ব ফয়েজ আহমেদ মুন্সী

কুমিল্লায় ২৪ ঘন্টায় মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫৬

‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে জোগ দেন আসিফ মাহমুদ: রাশেদ খান

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করে – রুহুল কবীর রিজভী’

কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে যুবলীগ নেতা’কে কুপিয়ে হত্যা

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

১০

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

১১

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

১২

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

১৩

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

১৪

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

১৫

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১৬

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

১৭

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১৮

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১৯

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

২০