সোহেল রানা মিলন, স্টাফ রিপোর্টার:
সোমবার ২৩ ফেব্রুয়ারী দুপুর ১২ টায় র্যাপিড একশন ব্যাটালিয়ন র্যাব১২ সিরাজগঞ্জ’র অধিনায়কের কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন ।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন( র্যাব)প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এছাড়াও সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি,মাদক ব্যবসায়ী, গুম খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্য কর মামলার আসামি গ্রেফতারে র্যাব সফলতার সাথে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে ।
তারই ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব- ১২, সিরাজগঞ্জ মহোদয় এর দিক নির্দেশনায় এবং তথ্য প্রযুক্তির সহযোগিতায় গত রবিবার ২২ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০.৩০ মিনিটে র্যাব ১২’র সদর কোম্পানির একটি চৌকস দল সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক যমুনা সেতু টোল প্লাজা এলাকায় একটি মাদক বিরোধী অভিজান পরিচালোনা করে তিন কেজি ৯০ গ্রাম হেরোইন সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।
যার বাজার মুল্য আনুমানিক তিন কোটি টাকার উপরে। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য হেরোইন সরবরাহের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং একটি ট্রাক জব্দ করা করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মোঃ ইসমাইল হোসেন (৩১) দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন মাটিকুরা গ্রামের পুত্র বলে সংবাদ সম্মেলনে জানানো হয় । গেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন