২৮ জুলাই ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক, মোটরসাইকেল উদ্ধার

 

সোহেল রানা মিলন,স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের শাহজাদপুরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে । এ সংক্রান্তে পাঁচজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে পুলিশ এবং চক্রের অন্য সদস্যদের আটোকে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রবিবার(২৬ জুলাই) রাত দেড়টার দিকে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানা পুলিশ কয়েক দফা অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া একাধিক মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোটরসাইকেলের মধ্যে পালসার, সুজুকি জিক্সার ও প্লাটিনা ব্র্যান্ডের মোটরসাইকেল রয়েছে। এজাহারে উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর ইঞ্জিন ও চেসিস নম্বরও উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরো উল্লেখ করা হয়েছে চক্রটি বিভিন্ন সময় চুরি হওয়া মোটরসাইকেল সংগ্রহ, ক্রয়-বিক্রয় এবং গোপনে অন্যত্র সরিয়ে নেওয়ার সঙ্গে জড়িত। চুরি হওয়া মোটরসাইকেলগুলো স্থানীয়সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন এলাকায় বিক্রির চেষ্টা করা হচ্ছিল। অভিযানের সময় কয়েকজন সন্দেহভাজন পালিয়ে গেলেও পরবর্তীতে তাদের পরিচয় শনাক্ত করে মামলায় আসামি করা হয়েছে।

আটককৃত তিনজন হলো শাহজাদপুর উপজেলার রেশমবারি এলাকার জামাতের ছেলে মো. মনিরুল ইসলাম বাবু (২৯), বাড়াবিল উত্তরপাড়া এলাকার রাজ্জক মন্ডলের ছেলে রায়হান হোসেন (২৪) এবং একই এলাকার মো. দুলালের ছেলে বেল্লল হোসেন (৩০)।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, উদ্ধার হওয়া মোটরসাইকেলের প্রকৃত মালিকদের শনাক্ত করে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাদের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও আটকের অভিযান অব্যাহত রয়েছে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছাইফুল ইসলাম বলেন, “এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। আটককৃত তিন আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”# সোহেল রানা মিলন, স্টাফ রিপোর্টার, দৈনিক স্বাধীন ভোর । ২৬.০৭.২৬

Facebook Comments Box
See also  ব্যবসার উদ্দেশ্যে ভোরে বাড়ি থেকে বের হয়ে, ফিরলেন লাশ হয়ে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাবীকে নিয়ে পালালেন এনসিপি নেতা!

কুমিল্লায় অপ্রতিম হত্যা: আইফোন ছিনিয়ে নিতেই পিটিয়ে হত্যার দাবি পুলিশের – আটক ৪

৮ বছর পর জিম্বাবুয়ে ওয়ানডে দলে ৪০ বছর বয়সী ক্রেমার

নিজের ফাঁদেই আটকে ভারত, বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে মেলানো ভুল: শেখর গুপ্ত

রিয়াদের বিমানবন্দরে হা মলা, দায় স্বীকার হুতিদের

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: পেন্টাগন

২৩ সেপ্টেম্বর ছুটি, তবে চাকরিজীবীদের জন্য নয়

জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব

আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মাত্র ৩১ মিলিমিটার বৃষ্টিতেই ডুবু ডুবু ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

১০

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

১১

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১২

লাকসামে যুবদলের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১৩

এমপি সিরাজের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক, আলোচনায় স্থানীয় উন্নয়ন ও নির্বাচন

১৪

ককটেল বিস্ফোরণে জড়িতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের, বলছে ডিবি

১৫

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভা, বিভিন্ন বিষয়ে আলোচনা

১৭

শেফালির সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে পাহাড়সম টার্গেট

১৮

মস্কোতে ইউক্রেনের ‘বড় ধরনের’ ড্রোন হামলা, নিহত ২

১৯

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

২০