৩ জুলাই ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় নামাজরত মাকে হত্যা, ছেলের যাবজ্জীবন কারাদণ্

সাব্বির হোসাইন

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকের টাকার জন্য সেজদারত অবস্থায় বৃদ্ধা মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে ছেলে মো. আবু বক্কর সিদ্দিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা নার্গিস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আবু বক্কর সিদ্দিক (৪৬) আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার নথি ও এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১১ অক্টোবর চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত আবু বক্কর সিদ্দিক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিন মাদকের টাকা না পেয়ে তিনি তার মা খায়েরা বেগম ওরফে খায়রুন্নেছা (৮০) ওপর ক্ষিপ্ত হন।

পরবর্তীতে মা যখন জোহরের নামাজ আদায়ের সময় সেজদায় যান, তখন আবু বক্কর সিদ্দিক কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।

হত্যাকাণ্ডের পরপরই স্থানীয় বাসিন্দারা ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এই মর্মান্তিক ঘটনায় নিহতের বড় ছেলে মাওলানা আবুল কাশেম বাদী হয়ে ছোট ভাই আবু বক্কর সিদ্দিককে একমাত্র আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও চৌদ্দগ্রাম থানার তৎকালীন উপপরিদর্শক এসআই নাসের তদন্ত শেষে ২০২১ সালে আদালতে অভিযোগপত্র চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, আলামত ও অন্যান্য তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত মঙ্গলবার এই রায় প্রদান করেন।

রায় ঘোষণার পর আদালতের বাইরে মামলার বাদী ও নিহতের বড় ছেলে মাওলানা আবুল কাশেম সন্তোষ প্রকাশ করে বলেন, “আমার ভাই দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও উচ্ছৃঙ্খল জীবনযাপন করছিল। মাদকের টাকার জন্য সে প্রায়ই মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। বিষয়টি নিয়ে একাধিকবার পারিবারিক ও সামাজিকভাবে সালিশ-বৈঠক হলেও তার আচরণে কোনো পরিবর্তন আসেনি। শেষ পর্যন্ত জোহরের নামাজের সময় সেজদারত অবস্থায় সে মাকে নৃশংসভাবে কুপিয়ে মারল।”

See also  ঠাকুরগাঁওয়ে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা তদন্ত প্রতিবেদন বিষয়ে জানতে চাইলেন আদালত

তিনি আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করে ঘাতক ভাইয়ের সাজা দ্রুত কার্যকরের দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিশ্ব বাঘ দিবস, পাইকগাছায় পালিত

বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খানসামায় শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও

সিরাজগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক, মোটরসাইকেল উদ্ধার

শাহ আলম চেয়ারম্যানের দাফন সম্পন্ন, শেষ বিদায়ে মানুষের ঢল

সহকারী অধ্যাপক মতিন সৈকত-কে নিয়ে তাঁর শিক্ষার্থীদের স্মৃতি রোমন্থন

ভবের বাজার

ব্রাহ্মণপাড়া সীমান্তে ১ নারী ও ৩ শিশুসহ ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

কুমিল্লা চৌদ্দগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

বিরামপুর সীমান্তে ৯ নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

১০

মোবাইল ফোনে ডেকে মারধর যুবকের মৃত্যু

১১

দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

১২

জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষককে বদলি

১৩

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

১৫

ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ: ইজিবাইকচালক নবীরুল হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ

১৬

খানসামায় অটোরিকশা-নসিমন সংঘর্ষ: চালক নিহত, আহত ৩

১৭

দুধ দিয়ে গোসল করে আ.লীগ ছাড়ার ঘোষণা দেওয়া চেয়ারম্যানব, ইউপি সচিবকে পিটিয়ে আহত; ৩৮ জনের বিরুদ্ধে মামলা

১৮

দেবিদ্বারের ইউপি চেয়ারম্যান-সচিবের বিরুদ্ধে ৯ লাখ টাকায় জন্মসনদ জালিয়াতির বিস্ফোরক অভিযোগ

১৯

সংবাদের পরই উদ্যোগ: ইউএনওর নির্দেশনায় শুরু হলো ভেসে যাওয়া বাঁশের সাঁকোর পুনর্নির্মাণ কাজ

২০