৬ অক্টোবর ২০২৬, ৬:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাক্ষ্য দিতে না আসায় ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ডেস্ক নিউজ

চট্টগ্রামের বিভিন্ন আদালতে বিচারাধীন মামলায় সাক্ষ্য দিতে হাজির না হওয়ায় বর্তমানে কর্মরত ও বদলি হওয়া প্রায় ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আদালত সংশ্লিষ্ট সূত্র ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একাধিক দাপ্তরিক চিঠি পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য এসব পুলিশ সদস্যকে একাধিকবার সমন ও গ্রেফতারি পরোয়ানা দেওয়া হলেও অনেকে হাজির হননি। ফলে বছরের পর বছর ধরে বিচারাধীন থাকা অনেক মামলার সাক্ষ্যগ্রহণ আটকে রয়েছে।

সিএমপির উপকমিশনার (সদর) দপ্তর থেকে গত ৩ অক্টোবর দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে ১৮টি পৃথক স্মারকে চিঠি পাঠানো হয়েছে। এতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের নির্ধারিত তারিখে সকাল ৯টায় আদালতে উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট সাক্ষীদের বিরুদ্ধে এর আগে একাধিকবার সমন, গ্রেফতারি পরোয়ানা এবং সর্বশেষ জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও তারা আদালতে হাজির হননি। তাদের অনুপস্থিতিকে মামলাগুলো নিষ্পত্তির অন্যতম প্রধান অন্তরায় হিসেবে উল্লেখ করা হয়েছে।

সাক্ষীদের মধ্যে কনস্টেবল থেকে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য রয়েছেন। তাদের কেউ বর্তমানে চট্টগ্রামে কর্মরত, আবার কেউ ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, নারায়ণগঞ্জ, কুমিল্লা, সিলেট, চাঁদপুর, সুনামগঞ্জ, ময়মনসিংহ ও ঢাকাসহ বিভিন্ন জেলা ও ইউনিটে দায়িত্ব পালন করছেন। কেউ কেউ সিআইডি, পিবিআই, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ ও এসবির মতো বিশেষায়িত ইউনিটেও কর্মরত।

Facebook Comments Box
See also  গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেল: ৪৬ হাজার কোটি টাকা ঋণের খোঁজে সরকার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে জেলা পুলিশের বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

১

সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

২

ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল

৩

শাপলা চত্বর হ ত্যাকাণ্ড মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর

৪

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী আজ, সাত বছরেও বিচার শেষ না হওয়ায় পরিবারের ক্ষোভ

৫

কোটি টাকার নকল ওষুধ জব্দ, প্রেসক্রাইব করা চিকিৎসকদের খুঁজছে ডিবি

৬

শেখ হাসিনার দেশে ফেরা ও ডিসেম্বরের আইনশৃঙ্খলা নিয়ে যা বললেন ডিবিপ্রধান

৭

হালদা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ড-ওসির অভিযান

৮

বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নিতে নয়াদিল্লিতে মোদী-ত্রিবেদীর বৈঠক

৯

বগাকে ধরতে গিয়ে চসিক কার্যালয়ে বাধার মুখে পুলিশ, ফিরলো খালি হাতে

১০

মা ও শিশু সহায়তা কর্মসূচিতে নতুন উপকারভোগী ৫০৮২২৪

১১

ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪৬৫

১২

ব্যাটারি রিকশাচালকদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেফতার প্রস্তাব

১৩

মেয়ের নির্দেশে হেরোইন নিয়ে আসছিলেন মা, যাত্রাবাড়ীতে এসেই ধরা

১৪

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

১৫

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ

১৬

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার ঐতিহাসিক চুক্তি আজ

১৭

আট বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা, কমতে পারে দিনের তাপমাত্রা

১৮

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে

১৯

নির্বাচনের অভিজ্ঞতা নিতে ঢাকায় এসেছে নেপালের দুজন নির্বাচন কমিশনার

২০