৭ অক্টোবর ২০২৬, ৭:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেয়ের নির্দেশে হেরোইন নিয়ে আসছিলেন মা, যাত্রাবাড়ীতে এসেই ধরা

ডেস্ক নিউজ

রাজধানীর যাত্রাবাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ ৬৫ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। গ্রেফতার নারীর নাম মাসুমা খাতুন।

ডিএনসি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, তার মেয়ে তাহমিনার চাপ ও নির্দেশনায় যশোর থেকে হেরোইনের চালান নিয়ে ঢাকায় আসছিলেন। বিষয়টি যাচাইয়ের পাশাপাশি মাদক সরবরাহের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান চালাচ্ছে সংস্থাটি।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি দল যাত্রাবাড়ীর ধোলাইপাড় গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

যশোর থেকে ঢাকাগামী নড়াইল এক্সপ্রেস বাসে করে এক নারী হেরোইন নিয়ে ঢাকায় আসছেন। পরে ডিএনসির একটি দল ধোলাইপাড় গোল চত্বর এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বাসটি থামিয়ে তল্লাশি চালানোর সময় মাঝের আসনে থাকা মাসুমা খাতুনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কাছে হেরোইন থাকার তথ্য পাওয়া যায়।

পরে ডিএনসির নারী সদস্যদের সহায়তায় তার পরিহিত পোশাকের ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো একটি পলিব্যাগ উদ্ধার করা হয়। এতে ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুমা খাতুন জানান, তিনি যশোর থেকে হেরোইনের চালানটি ঢাকায় নিয়ে আসছিলেন। তার দাবি, মাদক পরিবহনের জন্য তার মেয়ে তাহমিনা তাকে বিভিন্নভাবে চাপ দিতেন এবং তার নির্দেশনাতেই তিনি হেরোইন নিয়ে ঢাকায় আসেন। এর আগেও তিনি একইভাবে আরও দুইবার হেরোইন বহন করেছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

ডিএনসির প্রাথমিক অনুসন্ধানে তাহমিনার যাত্রাবাড়ী এলাকায় মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে এসব তথ্য আরও যাচাই-বাছাই করা হচ্ছে। তাহমিনার অবস্থান শনাক্ত করে তাকে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

See also  অপ্রতিমের বয়স ‘তেরো’ সরকারি ভবনের কপালে লিখে দিতে চান দুদু

ডিএনসির এ কর্মকর্তারা আরও জানান, মাদক কারবারে অপেক্ষাকৃত বয়স্ক নারী কিংবা পরিবারের সদস্যদের ব্যবহার করা হচ্ছে কি না, তা বিশেষ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের পদ্ধতি কোনো সংঘবদ্ধ মাদকচক্রের পরিকল্পিত কৌশল কি না, পাশাপাশি মাদকের উৎস, সরবরাহকারী, গন্তব্য ও সংশ্লিষ্ট সহযোগীদের শনাক্তে তদন্ত চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১

প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী

২

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ফের পেছাল

৩

ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন

৪

কিশোর গ্যাং-ছিনতাই বিরোধী অভিযানে চট্টগ্রামে গ্রেফতার ৭৯০

৫

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

৬

শিশুদের নিরাপদ সড়ক চলাচল শেখাতে মাঠে চট্টগ্রাম পুলিশ

৭

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

৮

শাহজাহানপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাই খু ন, বোন-ভগ্নিপতি আটক

৯

ইয়াবা বিক্রির তথ্য ফাঁসের আশঙ্কায় হ ত্যা, ছিনিয়ে নেওয়া হয় অটোরিকশা

১০

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

১১

কেএনএফের ইউনিফর্ম তৈরি: নাথান বমসহ ৯ জনের বিরুদ্ধে সিআইডির মামলা

১২

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী

১৩

সড়কে আইন ভাঙলেই পাঠান ছবি, মামলা করবে পুলিশ

১৪

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী

১৫

৮ মাস পর উৎপাদনে ফিরে দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা

১৬

বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে আবরার ফাহাদের পরিবার

১৭

ঢাকার সড়ক নিরাপত্তা ও গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

১৮

ডেমরায় ৯৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

প্রত্যেক উপজেলায় জরুরি নির্দেশনা সরকারের

২০