৭ অক্টোবর ২০২৬, ৭:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যাটারি রিকশাচালকদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেফতার প্রস্তাব

ডেস্ক নিউজ

ব্যাটারিচালিত রিকশাচালকদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রস্তাব দিয়েছেন সাবেক ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ার।রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে দেওয়া ১৮ দফা প্রস্তাবে তিনি এ সুপারিশ করেন।

মো. সরওয়ার বলেন, ব্যাটারিচালিত রিকশার চালকদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করা প্রয়োজন। এর মাধ্যমে চালকদের পরিচয় যাচাইয়ের পাশাপাশি তাদের অপরাধমূলক কর্মকাণ্ড বা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কি না, তা শনাক্ত করা সম্ভব হবে।

তিনি প্রস্তাব করেন, চালকদের মধ্যে যারা অপরাধী বা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এতে অপরাধী চক্রের সম্পৃক্ততা কমার পাশাপাশি এ পেশায় নতুন করে তাদের যুক্ত হওয়ার প্রবণতাও কমানো সম্ভব হবে বলে মনে করেন তিনি।

সাবেক ডিএমপি কমিশনারের মতে, ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণের ক্ষেত্রে শুধু সড়কে অভিযান চালালেই হবে না; এসব যানবাহনের মালিক ও চালকদের পরিচয়ও নিশ্চিত করতে হবে। এজন্য প্রতিটি রিকশার তথ্যের পাশাপাশি চালকদের তথ্য নিয়ে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

একই সঙ্গে রিকশার গায়ে নির্দিষ্ট চিহ্ন বা শনাক্তকারী নম্বর দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। এতে অবৈধভাবে নতুন রিকশা তৈরি বা পুরোনো রিকশার পরিচয় পরিবর্তন করে সড়কে নামানোর প্রবণতা নিয়ন্ত্রণ করা সহজ হবে বলে মনে করেন তিনি।

মো. সরওয়ার আরও বলেন, ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার পাশাপাশি প্রধান সড়কে এসব যানবাহনের প্রবেশ বন্ধ করতে পুলিশের জনবল বাড়াতে হবে। প্রয়োজনে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট গ্রুপ পুনর্নিয়োগ এবং বিভিন্ন ফিডার রোডে ‘রিকশা ট্র্যাপার’ স্থাপনেরও প্রস্তাব দিয়েছেন তিনি।

তার ১৮ দফা প্রস্তাবে অবৈধ চার্জিং স্টেশন বন্ধ, ব্যাটারিচালিত রিকশার যন্ত্রাংশ উৎপাদন ও আমদানি বন্ধ, রিকশা জব্দ করে রাখার জন্য ডাম্পিং স্থান নির্ধারণ এবং চালকদের বিকল্প ই-রিকশায় পুনর্বাসনের মতো বিষয়ও রয়েছে।

See also  পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে কার পকেটে ১৩ হাজার কোটি টাকা

সাবেক এই পুলিশ কর্মকর্তা মনে করেন, রাজধানীর যানজট ও সড়ক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে ধারাবাহিকভাবে এসব পদক্ষেপ বাস্তবায়ন করা প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে জেলা পুলিশের বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

১

সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

২

ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল

৩

শাপলা চত্বর হ ত্যাকাণ্ড মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর

৪

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী আজ, সাত বছরেও বিচার শেষ না হওয়ায় পরিবারের ক্ষোভ

৫

কোটি টাকার নকল ওষুধ জব্দ, প্রেসক্রাইব করা চিকিৎসকদের খুঁজছে ডিবি

৬

শেখ হাসিনার দেশে ফেরা ও ডিসেম্বরের আইনশৃঙ্খলা নিয়ে যা বললেন ডিবিপ্রধান

৭

হালদা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ড-ওসির অভিযান

৮

বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নিতে নয়াদিল্লিতে মোদী-ত্রিবেদীর বৈঠক

৯

বগাকে ধরতে গিয়ে চসিক কার্যালয়ে বাধার মুখে পুলিশ, ফিরলো খালি হাতে

১০

মা ও শিশু সহায়তা কর্মসূচিতে নতুন উপকারভোগী ৫০৮২২৪

১১

ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪৬৫

১২

ব্যাটারি রিকশাচালকদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেফতার প্রস্তাব

১৩

মেয়ের নির্দেশে হেরোইন নিয়ে আসছিলেন মা, যাত্রাবাড়ীতে এসেই ধরা

১৪

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

১৫

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ

১৬

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার ঐতিহাসিক চুক্তি আজ

১৭

আট বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা, কমতে পারে দিনের তাপমাত্রা

১৮

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে

১৯

নির্বাচনের অভিজ্ঞতা নিতে ঢাকায় এসেছে নেপালের দুজন নির্বাচন কমিশনার

২০