৭ অক্টোবর ২০২৬, ৬:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে

ডেস্ক নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা শুরু হয়।

জানা গেছে, সভায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়সংবলিত ১৩টি প্রকল্প উত্থাপন হবে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা। এছাড়া সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নতুন ১০টি, সংশোধিত দুটি ও একটি মেয়াদ বৃদ্ধির প্রকল্প।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ভৌত অবকাঠামো বিভাগের ৯টি, কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের তিনটি এবং শিল্প ও শক্তি বিভাগের একটি। এগুলোর মধ্যে রয়েছে নতুন ১০টি, সংশোধিত দুটি ও মেয়াদ বৃদ্ধির একটি।২০২৬-২৭ অর্থবছরের এটি পঞ্চম সভা এবং বর্তমান সরকারের দশম একনেক সভা। এতে নতুন প্রকল্পের পাশাপাশি কয়েকটি চলমান প্রকল্পের ব্যয় বৃদ্ধি ও মেয়াদ বাড়ানোর প্রস্তাবও রয়েছে বলে জানা গেছে।

 

Facebook Comments Box
See also  জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১

প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী

২

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ফের পেছাল

৩

ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন

৪

কিশোর গ্যাং-ছিনতাই বিরোধী অভিযানে চট্টগ্রামে গ্রেফতার ৭৯০

৫

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

৬

শিশুদের নিরাপদ সড়ক চলাচল শেখাতে মাঠে চট্টগ্রাম পুলিশ

৭

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

৮

শাহজাহানপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাই খু ন, বোন-ভগ্নিপতি আটক

৯

ইয়াবা বিক্রির তথ্য ফাঁসের আশঙ্কায় হ ত্যা, ছিনিয়ে নেওয়া হয় অটোরিকশা

১০

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

১১

কেএনএফের ইউনিফর্ম তৈরি: নাথান বমসহ ৯ জনের বিরুদ্ধে সিআইডির মামলা

১২

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী

১৩

সড়কে আইন ভাঙলেই পাঠান ছবি, মামলা করবে পুলিশ

১৪

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী

১৫

৮ মাস পর উৎপাদনে ফিরে দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা

১৬

বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে আবরার ফাহাদের পরিবার

১৭

ঢাকার সড়ক নিরাপত্তা ও গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

১৮

ডেমরায় ৯৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

প্রত্যেক উপজেলায় জরুরি নির্দেশনা সরকারের

২০