৩১ অগাস্ট ২০২৬, ৬:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সন্দ্বীপে মাদক কারবারির ঘরে মিললো ইয়াবা ও ভয়ংকর সরঞ্জাম

ডেস্ক নিউজ

কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে আটক মাদক কারবারি
চট্টগ্রামের সন্দ্বীপে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৪৪৫টি ইয়াবা, রকেট সিগন্যাল, রকেট প্যারাসুট ফ্লেয়ার, রাবার বুলেট, তাজা কার্তুজ ও দুটি দেশীয় অস্ত্রসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সন্দ্বীপ থানার আকবর হাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন সন্দ্বীপ, আউটপোস্ট সারিকাইত ও পুলিশের সমন্বয়ে আকবর হাট এলাকায় একটি যৌথ অভিযান চালায়। এসময় সন্দেহজনক একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৪৪৫টি ইয়াবা জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ২ লাখ ২২ হাজার ৫০০ টাকা।

এছাড়া অভিযানে একটি রকেট সিগন্যাল, একটি রকেট প্যারাসুট ফ্লেয়ার, এক রাউন্ড রাবার বুলেট, এক রাউন্ড তাজা কার্তুজ ও দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

কোস্টগার্ড জানায়, আটক ব্যক্তি ও উদ্ধার করা আলামতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Facebook Comments Box
See also  ডিসেম্বরের মধ্যে শেষ হতে পারে আলোচিত কয়েকটি মামলার সাক্ষ্যগ্রহণ: প্রসিকিউটর তামিম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ব্যবধানে ধানের শীষের জয়

১

লাকসামে আধুনিক মার্কেটে ৫০০ হকারকে পুনর্বাসিত করলেন আবুল কালাম এমপি

২

জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

৩

“মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বগুড়া-৪ আসনের সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ”

৪

লন্ডনে পারিবারিক সফর শেষে দেশে ফিরলেন এমপি আলহাজ্ব মনিরুল হক চৌধুরী

৫

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

৬

বিরামপুরে চাকরির মেলায় ‘তরুণ-তরুণীদের সুপ্ত প্রতিভা বিকাশে জাগিয়ে তোলাই আমাদের বড় কাজ’: মন্ত্রী জাহিদ হোসেন

৭

সিরাজগঞ্জে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৮

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৯

ভুল চিকিৎসা, জামালপুর দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

১০

সিরাজগঞ্জের এনায়েতপুরে ঘুরতে এসে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

১১

বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার

১২

তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

১৩

ইটের বদলে ব্লক ব্যবহারের লক্ষ্য অধরা, নতুন করে তৎপর সরকার

১৪

ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৬

১৫

নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত

১৬

কুমেক হাসপাতালে টয়লেটের সামনে রোগীর চিকিৎসা !

১৭

কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন ও ৪বগি লাইনচ্যুত! তদন্ত কমিটি 

১৮

রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার

১৯

চীনা ব্যাংকের কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরলো ইনভেস্ট বাংলাদেশ

২০