মোঃ রেজুয়ান কবির,
বিরামপুর (দিনাজপুর) প্রতিবেদক:
”রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে সারাদেশের ন্যয় দিনাজপুরের বিরামপুরে পালিত হচ্ছে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬।
এ উপলক্ষে রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়। এরপর র্যালী, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা, স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষিকে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুন এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শেফাউল আলম। এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ভিপি কমর সেলিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এএইচএম তৌহিদুল্লাহ, সফল মৎস্য খামারি মসকুরুল হক প্রমূখ।
আলোচনা সভা শেষে উপজেলার তিনজন সফল মৎস্য খামারিকে পুরস্কার প্রদান করা হয়।
মন্তব্য করুন