৭ অক্টোবর ২০২৬, ৭:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগাকে ধরতে গিয়ে চসিক কার্যালয়ে বাধার মুখে পুলিশ, ফিরলো খালি হাতে

ডেস্ক নিউজ

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বিহারী বগাকে গ্রেফতার করতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কার্যালয়ের সামনে অভিযান চালিয়েছে নগর পুলিশ। প্রায় এক ঘণ্টা অবস্থান করেও শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় নগর ভবনের সামনে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাতে নগরের টাইগারপাস এলাকায় চসিক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, ওয়াকিল হোসেন ওরফে বগা নগর ভবনে অবস্থান করছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতারের জন্য রাতে চসিক কার্যালয়ের সামনে অবস্থান নেয় খুলশী থানা-পুলিশ। তবে পুলিশ নগর ভবনের ভেতরে প্রবেশ করেনি।

এ সময় চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার (ডিসি) মো. হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সোহেল পারভেজ ও খুলশী জোনের সহকারী কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

পুলিশের অবস্থানের খবর পেয়ে নগর ভবনের সামনে বগার অনুসারী ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জড়ো হন। একপর্যায়ে পুলিশ ও সেখানে উপস্থিত লোকজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে উপস্থিত সাংবাদিকদেরও শাসানোর অভিযোগ উঠে মেয়রের বিরুদ্ধে।

তবে শেষ পর্যন্ত বগাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। রাত ১০টার দিকে নগর ভবনের সামনে থেকে পুলিশ সদস্যরা চলে যান।

অভিযানের বিষয়ে বক্তব্য জানতে অতিরিক্ত কমিশনার (ক্রাইমস অ্যান্ড অপারেশন) মুহাম্মদ ফয়সাল আহমেদ ও উপপুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপনের মুঠোফোনে একাধিকবার কল করা হয়। ক্ষুদে বার্তাও পাঠানো হয়। তবে তাদের কোনো সাড়া পাওয়া যায়নি।

Facebook Comments Box
See also  চট্টগ্রামে একদিনে গ্রেফতার ৪৩৩, ইয়াবা-গাজাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দিতে প্রশাসনিক তদন্ত সাজানো হতো’

১

ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ থেকে রক্ষা পেল বাংলাদেশ স্যাটেলাইট-১

২

রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

৩

লালমাইয়ে ধানক্ষেত থেকে ৭ম শ্রেণির ছাত্রীর বিবস্ত্র ম রদেহ উদ্ধার ধানক্ষেতে মিলল লা শ, পাশেই সড়কে ছিল স্কুলব্যাগ ও সিএনজি)

৪

আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক

৫

মেসির শেষ ম্যাচ দেখতে ৪০ ঘণ্টায় ১৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিলেন ‘পাগলাটে’ ভক্ত

৬

শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন

৭

নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা

৮

ইউপি নির্বাচন কবে হবে, জানা যাবে সোমবার

৯

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

১০

লিফট চালু, হাতকড়া পেছনে পরিয়ে সিঁড়ি দিয়ে ৬ তলায় উঠানো হয়েছে: অভিযোগ পলকের

১১

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক

১২

পানি সহযোগিতায় কমিটি গঠনে ভারতের প্রতিনিধিদের নাম চেয়েছে বাংলাদেশ

১৩

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৪

প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী

১৫

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ফের পেছাল

১৬

ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন

১৭

কিশোর গ্যাং-ছিনতাই বিরোধী অভিযানে চট্টগ্রামে গ্রেফতার ৭৯০

১৮

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

১৯

শিশুদের নিরাপদ সড়ক চলাচল শেখাতে মাঠে চট্টগ্রাম পুলিশ

২০