৩১ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেপালে বন্যার পর সুড়ঙ্গে ৯ শতাধিক শ্রমিক আটকা পড়ার শঙ্কা

ডেস্ক নিউজ

নেপালে গত সপ্তাহে ভয়াবহ বন্যার পর দেশটির ছয়টি জলবিদ্যুৎ প্রকল্পের অন্তত ৯৩৩ জন শ্রমিক আটকা থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এর মধ্যে আপার ত্রিশূলী প্রকল্পের একটি সুড়ঙ্গে প্রায় ৩৫০ শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন বলে শুক্রবার জানতে পারে কর্তৃপক্ষ।

গত রোববার সেনা ও প্রকৌশলীরা ধ্বংসাবশেষ সরিয়ে সুড়ঙ্গের দিকে এগিয়ে যান। একপর্যায়ে তারা সুড়ঙ্গের ভেতরে একটি পাইপ প্রবেশ করাতে সক্ষম হন। এর মাধ্যমে আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে।

নেপালের প্রায় ১০ হাজার সেনাসদস্য উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছেন। তাদের সঙ্গে চীন ও ভারতের বিশেষজ্ঞ দলও কাজ করছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

গত ২৬ আগস্ট নেপাল-চীন সীমান্তের কাছে প্রায় ৫ হাজার ২০০ মিটার উচ্চতায় হিমবাহের একটি অংশ ধসে পড়ে। পাথর ও ধ্বংসাবশেষ নিয়ে তা প্রায় ১ হাজার ২০০ মিটার নিচে নেমে আসায় নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যা দেখা দেয়।

এই দুর্যোগে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার ৪৮ জন নিখোঁজ রয়েছেন। নেপালের হিসাবে, দেশটির অংশে অন্তত ৭৮১ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ২ হাজার ৫০২ জন। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৫৯২ জনই বিদেশি নাগরিক বলে জানা গেছে।

এদিকে, চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, চীনের অংশে ১৬ জন নিহত ও ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ২৬১ জন বিদেশি নাগরিক।

Facebook Comments Box
See also  যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল যাবে না: ইরান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর

কালীর বাজার ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন আলহাজ্ব ফয়েজ আহমেদ মুন্সী

কুমিল্লায় ২৪ ঘন্টায় মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫৬

‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে জোগ দেন আসিফ মাহমুদ: রাশেদ খান

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করে – রুহুল কবীর রিজভী’

কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে যুবলীগ নেতা’কে কুপিয়ে হত্যা

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

১০

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

১১

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

১২

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

১৩

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

১৪

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

১৫

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১৬

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

১৭

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১৮

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১৯

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

২০