২৬ সেপ্টেম্বর ২০২৬, ২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জের সীতাকোট বিহার পরিদর্শনে মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা

মো. রেজুয়ান কবির, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহাসিক প্রত্নস্থল সীতাকোট বিহার পরিদর্শন করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তারা বিহার প্রাঙ্গণ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা ও নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সীতাকোট বিহারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা বিহারের ইতিহাস, বর্তমান অবস্থা এবং চলমান সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে তাদের অবহিত করেন।

পরে তারা বিহারটির প্রত্নতাত্ত্বিক গুরুত্ব ধরে রেখে সংস্কার কাজ আরও জোরদার করার তাগিদ দেন। একই সঙ্গে পর্যটকদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়েও আলোচনা করেন।

সংশ্লিষ্টরা জানান, সীতাকোট বিহার উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বৌদ্ধ বিহার। খ্রিস্টীয় ৬ষ্ঠ-৭ম শতকে নির্মিত এই বিহারটি দেশের ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সঠিকভাবে সংরক্ষণ ও পর্যটনবান্ধব করা গেলে এটি বিদেশি পর্যটকদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠবে।

পরিদর্শন শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সীতাকোট বিহারকে কেন্দ্র করে প্রত্ন-পর্যটনের বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

Facebook Comments Box
See also  চৌদ্দগ্রামে শ্রীকৃষ্ণের শুভ জন্মষ্টামী উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দওলাপাড়ায় ফুটবল ঘিরে একদিনের জন্য যেন পুরো গ্রামই এক পরিবার

১

বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ

২

রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন

৩

খানসামায় নিউ টাইগার ক্লাবের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

৪

নবাবগঞ্জের সীতাকোট বিহার পরিদর্শনে মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা

৫

ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২

৬

চৌদ্দগ্রামে ২৫ পিচ ইয়াবাসহ সন্ত্রাসী রকিব আটক

৭

মালদ্বীপস্থ বুড়িচং – ব্রাহ্মণপাড়ার  প্রবাসীদের সঙ্গে ডা,মোবারকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

৮

ফখরুলের ছেড়ে দেওয়া আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থীর মনোনয়ন দাখিল।

৯

ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২

১০

শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক

১১

মেঘনা নদীতে ট্রলারডুবি একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার; নিখোঁজ ১

১২

‘আসলে আমাকে নিয়ে ট্রল হওয়ার মতো কোনো কাজ জীবনেও করিনি’

১৩

‘২০২৭ বিশ্বকাপই শেষ’—জানালেন কোহলি

১৪

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

১৫

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা

১৬

‘ক্ষমতার গরমের আঁচ পড়েছে’, স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় শফিকুর রহমানের উদ্বেগ

১৭

১৪ বছর পর এসআরবির হাতে ধরা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

১৮

সালাউদ্দিন তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ‘ভিত্তিহীন’

১৯

খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃ ত্যু

২০