২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সালাউদ্দিন তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ‘ভিত্তিহীন’

ডেস্ক নিউজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর কারাগারে থাকাকালে নির্যাতনের শিকার হওয়ার যে অভিযোগ করেছেন, তা ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে বগুড়া জেলা কারা কর্তৃপক্ষ। একই সঙ্গে তাকে রাতে কারাগার থেকে বাইরে নিয়ে যাওয়া এবং ভোরে ফিরিয়ে আনার অভিযোগও অস্বীকার করেছে তারা।

তানভীরের অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে তারা নিশ্চিত হয়েছে যে, বগুড়া জেলা কারাগার ও ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থানকালে তার ওপর কোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতন করা হয়নি। কোনো কারা কর্মকর্তা-কর্মচারীও তার সঙ্গে অসদাচরণ বা খারাপ আচরণ করেননি।

কারা কর্তৃপক্ষ জানায়, গত ৫ আগস্ট বগুড়া জেলা কারাগারে নেওয়ার পর সালাউদ্দিন তানভীর সেখানে আটক ছিলেন। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অসুস্থতার কারণে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ৭ সেপ্টেম্বর তাকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। পরে ১৫ সেপ্টেম্বর কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।

তানভীরের দাবি, ৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কারাগার ও পুলিশ হেফাজতে তাকে নির্যাতন করা হয়েছে। কারাগারে চিকিৎসার নামে তাকে অজ্ঞাত ওষুধ এবং ৭০ থেকে ৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, বগুড়া জেলা কারাগারে তাকে অপরিচ্ছন্ন ও আলো-বাতাসহীন একটি সেলে রাখা হয়েছিল। কারাগারে থাকাকালে বিভিন্নভাবে তাকে নির্যাতন করা হয়। এ ছাড়া কারাগারে আওয়ামী লীগের নেতাদের বিশেষ সুবিধা দেওয়া এবং তাদের রাতে গাড়িতে করে বাইরে নিয়ে গিয়ে ভোরে ফিরিয়ে আনার অভিযোগও করেন তিনি।

তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে বগুড়া কারা কর্তৃপক্ষ। সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, কোনো বন্দিকে রাতে কারাগার থেকে বাইরে নিয়ে গিয়ে ভোরে ফিরিয়ে আনার মতো ঘটনা বগুড়া জেলা কারাগারে ঘটেনি। এ ধরনের বক্তব্যকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও বাস্তবতাবিবর্জিত’ বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

See also  আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, বরং ‘মাফিয়া গ্যাং’: ডা. জাহেদ

কারা কর্তৃপক্ষ আরও জানায়, এ ধরনের বক্তব্যের ফলে কারা বিভাগ সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তানভীরের অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ, নথি, ভিডিও, অডিও, সাক্ষ্য বা অন্য কোনো নির্ভরযোগ্য তথ্য থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের অনুরোধ জানিয়েছে তারা।

প্রকৃত তথ্য যাচাই না করে কারাগারের মতো একটি স্পর্শকাতর প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভ্রান্তিকর বা অসত্য তথ্য প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে বগুড়া জেলা কারা কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক

১

মেঘনা নদীতে ট্রলারডুবি একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার; নিখোঁজ ১

২

‘আসলে আমাকে নিয়ে ট্রল হওয়ার মতো কোনো কাজ জীবনেও করিনি’

৩

‘২০২৭ বিশ্বকাপই শেষ’—জানালেন কোহলি

৪

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

৫

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা

৬

‘ক্ষমতার গরমের আঁচ পড়েছে’, স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় শফিকুর রহমানের উদ্বেগ

৭

১৪ বছর পর এসআরবির হাতে ধরা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

৮

সালাউদ্দিন তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ‘ভিত্তিহীন’

৯

খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃ ত্যু

১০

৩ মাসেই শেষ বিদ্যুৎ-গ্যাস ভর্তুকির ৪৫ শতাংশ

১১

সাহস-বীরত্ব প্রদর্শন ও সেবায় অনন্য অবদানে ৯২ সদস্য পেলেন পুলিশ পদক

১২

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

১৩

৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা

১৫

বর্ণাঢ্য আয়োজনে সাথী নৃত্য একাডেমির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

তিতুমীর কলেজে সীরাত কনফারেন্স ২৭ সেপ্টেম্বর

১৭

রাষ্ট্র পরিচালনাকে বিএনপি দায়িত্ব মনে করে, ক্ষমতা নয়: নজরুল ইসলাম খান

১৮

হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বেচ্ছায় ফিরে এলে ভালো

১৯

চট্টগ্রামে বিদেশি পিস্তল-এলজি ও গুলি উদ্ধার, গ্রেফতার ১

২০