৭ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

ডেস্ক নিউজ

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকা নিয়ে বিতর্কের অবসান ঘটাতে দল-মতের ঊর্ধ্বে উঠে নির্মোহভাবে যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি স্পষ্ট করে বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসে তারা কোনো মিথ্যা বা কলঙ্ক রাখতে চান না।

মন্ত্রী জানান, সরকার গঠনের পর বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তবে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঙ্গে হাজার হাজার অমুক্তিযোদ্ধা যুক্ত হওয়ায় এবং শহীদ ও বীরাঙ্গনাদের তালিকা নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হওয়ায় মন্ত্রণালয় এখন এসব বিষয় নিয়ে নির্মোহভাবে কাজ করছে।

অমুক্তিযোদ্ধা বাদ দেওয়ার বিষয়ে তিনি বলেন, অমুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত ব্যক্তিদের বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে ৫৫ বছর পর নতুন করে মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন নেওয়ার সুযোগ আর নেই এবং ৭ অক্টোবরের পর আর কোনো নতুন আবেদন নেওয়া হবে না বলেও জানান তিনি। ইতিমধ্যে যারা আবেদন করেছেন, জামুকার নীতিমালা অনুযায়ী কমিটি, তদন্ত ও সাক্ষাৎকারের মাধ্যমে তাদের চুলচেরা যাচাই-বাছাই করা হবে এবং সত্যিকারে কেউ বাদ পড়ে থাকলে কেবল তাদেরই তালিকাভুক্ত করা হবে।

অতীতে মুক্তিযোদ্ধা বানানোর যে সংস্কৃতি বা ‘ফ্যাক্টরি’ তৈরি হয়েছিল, তা আর হতে দেওয়া হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে একটি নির্ভুল ইতিহাসের দিকে যাওয়ার চেষ্টা চলছে। তবে কাজটি বড় হওয়ায় নির্ভুল তালিকা প্রকাশ করতে ঠিক কতদিন সময় লাগবে, সে বিষয়ে তিনি এখনই নির্দিষ্ট করে কিছু বলেননি। বর্তমানে দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ তিন হাজারের কিছু বেশি রয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box
See also  ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরব ও আমিরাত থেকে কেনা হবে ১৪ লাখ টন ক্রুড অয়েল

১

এমএফএস-বাংক হিসাবে অনলাইন জুয়ার টাকা পাচার, এজেন্টরা পান কমিশন

২

পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ

৩

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

৪

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

৫

বাদীপক্ষের সঙ্গে আপস হলেও এমপি নজরুলের জামিন নামঞ্জুর

৬

কুষ্টিয়ায় ৬ হ ত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

৭

দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটি, প্রজ্ঞাপন জারি

৮

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই

৯

নীলফামারীতে জেলা পুলিশের বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

১০

সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

১১

ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল

১২

শাপলা চত্বর হ ত্যাকাণ্ড মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর

১৩

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী আজ, সাত বছরেও বিচার শেষ না হওয়ায় পরিবারের ক্ষোভ

১৪

কোটি টাকার নকল ওষুধ জব্দ, প্রেসক্রাইব করা চিকিৎসকদের খুঁজছে ডিবি

১৫

শেখ হাসিনার দেশে ফেরা ও ডিসেম্বরের আইনশৃঙ্খলা নিয়ে যা বললেন ডিবিপ্রধান

১৬

হালদা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ড-ওসির অভিযান

১৭

বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নিতে নয়াদিল্লিতে মোদী-ত্রিবেদীর বৈঠক

১৮

বগাকে ধরতে গিয়ে চসিক কার্যালয়ে বাধার মুখে পুলিশ, ফিরলো খালি হাতে

১৯

মা ও শিশু সহায়তা কর্মসূচিতে নতুন উপকারভোগী ৫০৮২২৪

২০