কুমিল্লা প্রতিনিধি
নারায়নগঞ্জের সোনারগা মেঘনা নদীতে বিয়ের দাওয়াতে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে কুমিল্লার হোমনার শ্রীমদ্দি গ্রামের একই পরিবারের চারজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় রায়েলা বেগম (৬০)নামে এক নারী মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ১২ টার মেঘনা নদীতে বৈদ্যার বাজার সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শ্রীমদ্দি গ্রামে শোকের ছায়া নেমে আসে।
জানাগেছে, বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) ১২ টার দিকে বিয়ের অনুষ্ঠানে হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের নবী মিয়ার ট্রলারে করে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের উদ্দেশে রওনা হন। পথে ট্রলারটি মেঘনা উপজেলার মৈশারচর এলাকা পাড়ি দিয়ে বৈদ্যের বাজারের কাছাকাছি পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে। প্রচণ্ড বাতাস ও উত্তাল ঢেউয়ের মধ্যে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা নদীতে ডুবে যায়।
এ সময় ট্রলারে থাকা ১৩ জন যাত্রীদের মধ্যে কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অনেকে নিখোঁজ হন। পরে উদ্ধার অভিযান চালিয়ে ঐদিনই রায়েলা বেগম (৬০) মরদেহ উদ্ধার করা হয়। রায়েলা বেগমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুর গ্রামে বলে জানা গেছে।
এ ঘটনায় হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের একই পরিবারের চারজন নিখোঁজ ছিলেন। নিখোঁজ ব্যক্তিরা হলো- হেলাল উদ্দিন (৫০) তার ছেলে সজিব(২৭) ছেলের বউ সামিনা(১৮) ও তার ছেলে সামিন(৬) । পরবর্তীতে চারজন নিখোঁজের মধ্যে দুইজনর মরদেহ উদ্ধার করা হয় । তাদের মধ্যে মরদেহ উদ্ধারকৃত দুইজন হলেন । ছেলে সজিব(২৭) ছেলের বউ সামিনা(১৮) ও তার ছেলে সামিন(৬), এখনো বাবা হেলাল উদ্দিন (৫০) নিখোঁজ রয়েছেন ।
এদের মধ্যে আজ ২৬ শে সেপ্টেম্বর ২০২৬ রোজ শনিবার হোমনার শ্রীমদ্দী গ্রামে দুপুর বারোটার সময় জানা যায় সম্পন্ন করে শ্রীমতি চরেরগাঁও কবরস্থানে তাদেরকে দাফন করা হয় ।
মন্তব্য করুন