চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে চৌদ্দগ্রাম বাজার চত্বরে চৌদ্দগ্রাম মডেল থানার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন। থানার উপপরিদর্শক (এসআই) অভিজিৎ দাশের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন নাঙ্গলকোট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফ মোহাম্মদ সাকুর।
সমাবেশে মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলজার আলম, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়জী, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, উপপরিদর্শক শামসুল আরেফিন, তারেক হোসেন, আকাশ, মোরশেদ আলম ও লিটন চাকমাসহ থানার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী।
সমাবেশ শেষে মাদকবিরোধী একটি র্যালি বের করা হয়। র্যালিটি চৌদ্দগ্রাম বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মন্তব্য করুন