৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রামে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ব্যতিক্রমী ক্যাম্পেইন র‌্যালী

 চৌদ্দগ্রাম ( কুমিল্লা) প্রতিনিধি

আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ব্যতিক্রমী ক্যাম্পেইন র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজীর বাজার এলাকায় বর্ণাঢ্য র‌্যালীতে নেতৃত্ব দেন জুলাই-আগষ্ট গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও সাবেক ছাত্রনেতা মোহাম্মাদ আল আমীন রাসেল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাবলু মজুমদার, কামরুল হাসান, শহিদুল ইসলাম পাপ্পু, ওসমান গনি রাকিব, মোঃ আবদুল্লাহ, নাইমুর রহমান নাহিম, সোহরাব হোসেন জুয়েল, কাউছার, নাজমুল হোসাইন, রনি খান ও খালেদ রায়হান ভুঁইয়া প্রমুখ। ব্যতিক্রমী র‌্যালীতে দুই কালারের পাঞ্জাবী পরিহিত যুবকদের হাতে ছিল ‘হ্যাঁ’ যুক্ত প্ল্যাকার্ড। গণভোটে হ্যাঁ দিন, বাংলাদেশ বুঝে নিন-শ্লোগানে মুখরিত পুরো এলাকা। রাজনৈতিক কর্মসূচির বাইরে হ্যাঁ এর পক্ষে ব্যতিক্রমী ক্যাম্পেইন নজর কাড়ে সকলের।

র‌্যালী শেষে সম্মুখ সারির যোদ্ধা মোহাম্মদ আল আমিন রাসেল বলেন, এবারের নির্বাচনে ভোটাররা দুইটি ভোট দিতে পারবে। একটি ভোট পছন্দের প্রার্থীকে আরেকটি ভোট হ্যাঁ বা না’র পক্ষে। আমরা ক্যাম্পেইন করছি-হ্যাঁ’র পক্ষে। হ্যাঁ মানে বাংলাদেশ। হ্যাঁ ভোট মানে ক্ষমতার ভারসাম্য। সুতরাং, আমরা আত্মীয়-স্বজনসহ সকলকেই হ্যাঁ এর পক্ষে সচেতন করবো।

Facebook Comments Box
See also  লাকসামে উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচারে বিএনপির  এমপি  আবুল কালামের ব্যাতিক্রমী উদ্যোগ 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টার্মিনালহীন গাইয়াপাড়া লঞ্চঘাট, ভোগান্তিতে যাত্রীরা

হ্যারি কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

নতুন সরকার আসার পরেও ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ

ইতালিতে মানবপাচার, নৌকা ডুবে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির তিন নেতার মনোনয়ন ফরম জমা

খানসামায় ওয়ার্ল্ড ভিশনের ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ প্রকল্পের কর্মসূচি

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

খেলনা পিস্তল-ওয়াকিটকি নিয়ে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেফতার ৬

আসিফ মাহমুদের সম্পদ ও লেনদেনের তথ্য চেয়ে আর্থিক গোয়েন্দা সংস্থায় চিঠি

একদিনেই ৫২৫ গ্রেফতার, জব্দ ইয়াবা-গাঁজা-মদ

১০

‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ অডিওটি এআই, দাবি সেই ওসির

১১

জমিতে স্প্রে করতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

১২

পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মার্কিন সংবিধান দিবস’ উদযাপিত

১৪

গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

১১ দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বিশৃঙ্খলা চাই না: গোলাম পরওয়ার

১৬

‘আপনারা যে পুরস্কারটা জিতে এসেছেন, এটা বাংলাদেশের সব মুসলমানের অর্জন’

১৭

ভারতে সাজাভোগ শেষে শিশুসহ ১৮ জন নারী-পুরুষকে বাংলাদেশে হস্তান্তর

১৮

মাথা উঁচু করলেই নেমে আসে চাকরি জীবনের করুণ পরিণতি

১৯

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন

২০