১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

একদিনেই ৫২৫ গ্রেফতার, জব্দ ইয়াবা-গাঁজা-মদ

ডেস্ক নিউজ

চট্টগ্রামে অভিযানে ৫২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার হয়েছেন ১৩১ জন। এসময় ৯১ হাজার ৩৯৪ ইয়াবা, ৩০ কেজি ৬৫৯ গ্রাম গাঁজা, চোলাই মদ, বিয়ার ও স্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেফতার ৫২৫ জনের মধ্যে নিয়মিত মামলায় ১০৩ জন, পূর্ববর্তী মামলায় ৮৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪৮ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তিনজন রয়েছেন।

এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ২৯ জন, বিভিন্ন মামলায় ১৪৩ জন এবং সাজা পরোয়ানামূলে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় গ্রেফতার হয়েছেন ৯১ জন। এর মধ্যে মাদক বহনকারী তিনজন এবং মাদক সেবনকারী ৮৮ জন। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় ৪০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে ৯১ হাজার ৩৯৪টি ইয়াবা ট্যাবলেট, ৩০ কেজি ৬৫৯ গ্রাম গাঁজা, চার লিটার চোলাই মদ, এক ক্যান বিয়ার এবং পাঁচ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

এছাড়া মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে মোট ৩ হাজার ১৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
See also  ‘মাননীয় মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টার্মিনালহীন গাইয়াপাড়া লঞ্চঘাট, ভোগান্তিতে যাত্রীরা

হ্যারি কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

নতুন সরকার আসার পরেও ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ

ইতালিতে মানবপাচার, নৌকা ডুবে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির তিন নেতার মনোনয়ন ফরম জমা

খানসামায় ওয়ার্ল্ড ভিশনের ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ প্রকল্পের কর্মসূচি

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

খেলনা পিস্তল-ওয়াকিটকি নিয়ে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেফতার ৬

আসিফ মাহমুদের সম্পদ ও লেনদেনের তথ্য চেয়ে আর্থিক গোয়েন্দা সংস্থায় চিঠি

একদিনেই ৫২৫ গ্রেফতার, জব্দ ইয়াবা-গাঁজা-মদ

১০

‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ অডিওটি এআই, দাবি সেই ওসির

১১

জমিতে স্প্রে করতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

১২

পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মার্কিন সংবিধান দিবস’ উদযাপিত

১৪

গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

১১ দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বিশৃঙ্খলা চাই না: গোলাম পরওয়ার

১৬

‘আপনারা যে পুরস্কারটা জিতে এসেছেন, এটা বাংলাদেশের সব মুসলমানের অর্জন’

১৭

ভারতে সাজাভোগ শেষে শিশুসহ ১৮ জন নারী-পুরুষকে বাংলাদেশে হস্তান্তর

১৮

মাথা উঁচু করলেই নেমে আসে চাকরি জীবনের করুণ পরিণতি

১৯

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন

২০