৮ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খালি গায়ে অফিস করছেন তহশিলদার কাশেম! কুমিল্লার জগন্নাথপুর ভূমি অফিসে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে সরকারি ফি’র বাইরে অতিরিক্ত টাকা আদায়, হয়রানি ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে এসব অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছেন কয়েকজন সেবা গ্রহীতা।

অভিযোগের বিষয়ে গত ৭ সেপ্টেম্বর সরেজমিনে তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে ভূমি অফিসে যায় একটি গণমাধ্যমকর্মী দল। এ সময় অফিসে প্রকাশ্যে অর্থ লেনদেনের একটি দৃশ্য ক্যামেরায় ধারণের চেষ্টা করা হলে সংশ্লিষ্ট নায়েব আবুল কাশেমে সাহেবের সঙ্গে সাংবাদিকদের বাকবিতণ্ডা ও অসদাচরণের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

গণমাধ্যমকর্মীদের অভিযোগ, দায়িত্ব পালনের সময় ভিডিও ধারণে বাধা দেওয়ার পাশাপাশি নায়েব ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে সহযোগিতার পরিবর্তে ক্ষুব্ধ ও অশালীন আচরণের মুখোমুখি হতে হয়েছে আমাদের।

এ ঘটনায় উপস্থিত কয়েকজন সেবা গ্রহীতাও ক্ষোভ প্রকাশ করেন বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, নামজারি, খারিজসহ বিভিন্ন ভূমিসেবা গ্রহণের ক্ষেত্রে সরকারি নির্ধারিত ফি’র পাশাপাশি অতিরিক্ত অর্থ দাবি বা আদায় করা হচ্ছে। এমনকি প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগও করেছেন কেউ কেউ। তবে এসব অভিযোগের সত্যতা এবং অর্থের প্রকৃত পরিমাণ নির্ধারণে নথিপত্র, সরকারি ফি’র রসিদ ও সংশ্লিষ্ট লেনদেনের তথ্য যাচাই করা প্রয়োজন।

সরেজমিনে অফিসের কার্যক্রম চলাকালে নায়েবের পোশাক ও অফিস পরিচালনার ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন কয়েকজন সেবা গ্রহীতা। তাদের অভিযোগ, সরকারি একটি গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালনের ক্ষেত্রে অফিসের শৃঙ্খলা ও পেশাগত আচরণ যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না।

সেবা নিতে আসা কয়েকজনের দাবি, সাধারণ একটি ভূমিসেবা পেতেও তাদের নানা ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার হতে হয়। সরকারি ফি কত—এ বিষয়ে স্পষ্ট ধারণা না থাকায় অনেক সেবা গ্রহীতাকে অতিরিক্ত অর্থের চাপের মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
এদিকে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নায়েবের আচরণ নিয়েও প্রশ্ন উঠেছে। সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা বা অসদাচরণের অভিযোগ সত্য হলে বিষয়টি প্রশাসনের নজরে এনে তদন্ত করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

See also  ফুলবাড়ীতে বৃষ্টির পানিতে দুর্ভোগ, ২০০ মিটার সড়কে নেই কালভার্ট-ড্রেন

তবে এসব অভিযোগের বিষয়ে নায়েব আবুল কাশেমের সাহেবের বক্তব্য জানা জরুরি। একই সঙ্গে সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের বক্তব্য নেওয়া হলে অভিযোগগুলোর সত্যতা যাচাই আরও নির্ভরযোগ্য হবে।
সেবা গ্রহীদের অভিযোগ, সরকারি ফি’র বাইরে অর্থ আদায়, হয়রানি এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) মোহাম্মদ মশিউজ্জামান বলেন, এভাবে খালি গায়ে অফিস করার সুযোগ নেই। কোন অনিয়মের লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর

কালীর বাজার ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন আলহাজ্ব ফয়েজ আহমেদ মুন্সী

কুমিল্লায় ২৪ ঘন্টায় মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫৬

‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে জোগ দেন আসিফ মাহমুদ: রাশেদ খান

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করে – রুহুল কবীর রিজভী’

কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে যুবলীগ নেতা’কে কুপিয়ে হত্যা

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

১০

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

১১

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

১২

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

১৩

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

১৪

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

১৫

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১৬

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

১৭

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১৮

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১৯

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

২০