৫ অক্টোবর ২০২৬, ৭:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খানসামায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার

শিক্ষকদের পাশে থাকা: পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের খানসামায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত হয়েছে।সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শাজাহান সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।

ইউএনও মো. কামরুজ্জামান সরকার বলেন, শিক্ষকরাই একটি জাতির ভবিষ্যৎ গড়ার অন্যতম প্রধান কারিগর। শিক্ষকদের পেশাগত সুরক্ষা, মর্যাদা ও কাজের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন।আলোচনা সভাটি সঞ্চালনা করেন খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান।

এ সময় স্বাগত বক্তব্য দেন খানসামা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান, আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমীক সুপারভাইজার শরিফুল কায়সার ,রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী স্বাধীন, সকোরপাড় আকবর আলী শাহ দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ আলী জিন্নাহ এবং পাকেরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম।

এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা র‍্যালি ও আলোচনা সভায় অংশ নেন।আলোচনা সভায় শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, সামাজিক মর্যাদা বৃদ্ধি, জীবনযাত্রার মানোন্নয়ন এবং শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

Facebook Comments Box
See also  শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

  সন্তানের  জিপিএ -5  অর্জনে দেশবাসীর কাছে  দোয়া কামনা করেছেন “এমপি মোশারফ হোসেন

১

সিনিয়র হিসেবে আমার আরও দায়িত্ব নেওয়া উচিত ছিল: শান্ত

২

বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, তথ্য-অর্থ লেনদেনে সতর্ক করলো কর্তৃপক্ষবিমান বাংলাদেশ এয়ারলাইন্স

৩

‘আমি একা ভালো ফল করে কী করব, বন্ধুরাও ভালো করুক’

৪

সোনালী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার অংশগ্রহণে সাইবার নিরাপত্তা সুশাসন কর্মশালা

৫

কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে পাস করেননি কেউ, শতভাগ পাস মাত্র ৪টিতে

৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ব্যবধানে ধানের শীষের জয়

৭

লাকসামে আধুনিক মার্কেটে ৫০০ হকারকে পুনর্বাসিত করলেন আবুল কালাম এমপি

৮

জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

৯

“মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বগুড়া-৪ আসনের সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ”

১০

লন্ডনে পারিবারিক সফর শেষে দেশে ফিরলেন এমপি আলহাজ্ব মনিরুল হক চৌধুরী

১১

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

১২

বিরামপুরে চাকরির মেলায় ‘তরুণ-তরুণীদের সুপ্ত প্রতিভা বিকাশে জাগিয়ে তোলাই আমাদের বড় কাজ’: মন্ত্রী জাহিদ হোসেন

১৩

সিরাজগঞ্জে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৪

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৫

ভুল চিকিৎসা, জামালপুর দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

১৬

সিরাজগঞ্জের এনায়েতপুরে ঘুরতে এসে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

১৭

বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার

১৮

তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

১৯

ইটের বদলে ব্লক ব্যবহারের লক্ষ্য অধরা, নতুন করে তৎপর সরকার

২০