১২ অক্টোবর ২০২৬, ৭:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খানসামায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার

দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা কন্যাশিশুরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সোমবার (১২ অক্টোবর) খানসামা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে কন্যাশিশুদের অংশগ্রহণে একটি র‍্যালি বের করা হয়। পরে আলোচনা সভায় কন্যাশিশুদের নিরাপত্তা, অধিকার, শিক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধের গুরুত্ব তুলে ধরা হয়।

উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মোছা. জান্নাতুন নেসার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার। স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা জোসনা আরা বেগম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভাবকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল, আলোকঝাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল, আঙ্গারপাড়া ইউনিয়ন বিএনপির সমন্বয়ক সামসুজ্জামান বুলু সরকার ও মোফাজ্জল হোসেন মোফা এবং ভেড়ভেড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহরাজুল আলম সুফি।উপজেলা যুবদলের আহ্বায়ক ওবায়দুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কন্যাশিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল আয়োজনের অন্যতম আকর্ষণ।কন্যাশিশুদের সুরক্ষা নিশ্চিত করা, তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি এবং বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।

Facebook Comments Box
See also  নিয়ামত আলীর নেতৃত্বে দুই দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক—বিরামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ সভা

১

কুমিল্লায় মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে অটোরিকশাচালক গ্রেপ্তার

২

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো

৩

সারাদেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

৪

সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ

৫

পুলিশ-বিএনপি নেতা-কর্মীদের পাহারায় সাবেক ছাত্রলীগ নেতা রোটনের দাফন

৬

জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম

৭

দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী

৮

জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলার অভিযোগ

৯

নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

১০

পরিবারের হাল ধরেছিলেন ১৮ বছরেই, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফয়সালের

১১

ধুনটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই

১৩

নারীর স্বাস্থ্য খাতে বিনিয়োগ শুধু ব্যয় নয়, জাতীয় উন্নয়নের ভিত্তি: ডা. জুবাইদা রহমান

১৪

‘পলকের নির্দেশেই পাবলিক ও চার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়েছিল’

১৫

ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে শেষ

১৬

আগামী ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল ঘোষণা ইউএস-বাংলা এয়ারলাইন্সের

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

১৮

খানসামায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৯

বন্ধ হোক নতুন টাকা বেচা-কেনা

২০