২৪ ফেব্রুয়ারী ২০২৬, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় বিবির বাজারে সেমাই কারখানায় অভিযান: ২ লাখ টাকা জরিমানা

মনির হোসেন:

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবির বাজার এলাকায় এক বিশেষ অভিযানে ‘কাশফুল ফুড প্রডাক্ট’ নামক একটি সেমাই কারখানাকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ক্ষতিকর রং ব্যবহারের দায়ে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তথ্যমতে, ঝটিকা অভিযান চলাকালে কারখানাটিতে একাধিক গুরুতর অনিয়ম পরিলক্ষিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও সংরক্ষণ।শিশুখাদ্যে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ও নিষিদ্ধ শিল্প-রং ব্যবহার।সফট ড্রিংক পাউডারে (ট্যাংক) অনুমোদিত মাত্রার চেয়ে অতিরিক্ত ‘এসপারটাম’ মেশানো।বৈধ হালাল সনদ ছাড়াই প্যাকেটের গায়ে ‘হালাল’ লোগো ব্যবহার করে ক্রেতাদের সাথে প্রতারণা।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী অপরাধসমূহ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে নগদ দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সাথে ভবিষ্যতে এ ধরণের জনস্বাস্থ্যবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কারখানা কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

উক্ত অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: কাউছার মিয়া। উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মো: জুয়েল মিয়া এবং ক্যাব কুমিল্লার প্রতিনিধি মো: কাজী মাসুদ আলম। অভিযানে সার্বিক নিরাপত্তায় সহযোগিতা প্রদান করে র‍্যাব (RAB) সিপিসি কুমিল্লা-এর একটি চৌকস দল।

অভিযান শেষে ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, “জনস্বার্থ রক্ষা এবং রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে আমাদের এই তদারকি কার্যক্রম পুরো মাসব্যাপী জেলাজুড়ে অব্যাহত থাকবে।”

Facebook Comments Box
See also  যশোর সীমান্তে বিজিবি'র অভিযানে বিভিন্ন মাদক জাতীয় সিরাপ উদ্ধার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খানসামায় শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও

সিরাজগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক, মোটরসাইকেল উদ্ধার

শাহ আলম চেয়ারম্যানের দাফন সম্পন্ন, শেষ বিদায়ে মানুষের ঢল

সহকারী অধ্যাপক মতিন সৈকত-কে নিয়ে তাঁর শিক্ষার্থীদের স্মৃতি রোমন্থন

ভবের বাজার

ব্রাহ্মণপাড়া সীমান্তে ১ নারী ও ৩ শিশুসহ ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

কুমিল্লা চৌদ্দগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

বিরামপুর সীমান্তে ৯ নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

মোবাইল ফোনে ডেকে মারধর যুবকের মৃত্যু

দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

১০

জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষককে বদলি

১১

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

১২

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

১৩

ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ: ইজিবাইকচালক নবীরুল হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ

১৪

খানসামায় অটোরিকশা-নসিমন সংঘর্ষ: চালক নিহত, আহত ৩

১৫

দুধ দিয়ে গোসল করে আ.লীগ ছাড়ার ঘোষণা দেওয়া চেয়ারম্যানব, ইউপি সচিবকে পিটিয়ে আহত; ৩৮ জনের বিরুদ্ধে মামলা

১৬

দেবিদ্বারের ইউপি চেয়ারম্যান-সচিবের বিরুদ্ধে ৯ লাখ টাকায় জন্মসনদ জালিয়াতির বিস্ফোরক অভিযোগ

১৭

সংবাদের পরই উদ্যোগ: ইউএনওর নির্দেশনায় শুরু হলো ভেসে যাওয়া বাঁশের সাঁকোর পুনর্নির্মাণ কাজ

১৮

নোয়াগ্রাম ছোট নদীর জলে

১৯

লিবিয়ার টর্চার সেলে বন্দি কুমিল্লার ৬ যুবক, মুক্তিপণে দাবি দেড় কোটি টাকা

২০