২৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কালির বাজারে ভূমিদস্যু আলী আজগরের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন  

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের বল্লভপুর গ্রামের আলী আজগর ও তার ছেলে মাসুমের বিরুদ্ধে জমি দখল, কথিত ভুয়া দলিল তৈরি করে হয়রানি, চাঁদাবাজি ও হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় শতাধিক ভুক্তভোগী। এসব হয়রানি থেকে পরিত্রাণ ও প্রতিকারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কালির বাজার সমাজ উন্নয়ন সংস্থা, যশপুর অগ্রগামী সার্বিক সমবায় সমিতি এবং স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কালির বাজার এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে শতাধিক ভুক্তভোগী ও স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, আলী আজগর কথিত ভুয়া ওয়ারিশের ভিত্তিতে একটি আমমোক্তারনামা তৈরি করে এলাকার শতাধিক মানুষের নামে দলিল, খাজনা ও খতিয়ানভুক্ত প্রায় ৩ হাজার শতাংশ জমির মালিকানা দাবি করে আসছেন। এ নিয়ে স্থানীয় জমির মালিকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও হয়রানির সৃষ্টি হয়েছে বলে তারা দাবি করেন।
ভুক্তভোগীদের আরও অভিযোগ, ওই একই আমমোক্তারনামার ক্ষমতাবলে আলী আজগর ১৯৮৭ সালে নিজের বিক্রি করা জমির খারিজ বাতিলের আবেদনও করেছেন। তাদের দাবি, এ ধরনের কর্মকাণ্ডের কারণে জমির প্রকৃত মালিকরা নানা ধরনের আইনি ও সামাজিক হয়রানির শিকার হচ্ছেন।
এ ছাড়া কালির বাজার সমাজ উন্নয়ন সংস্থার জমি জবরদখলের চেষ্টা, চাঁদা দাবি এবং বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও করা হয় সংবাদ সম্মেলনে।
ভুক্তভোগীরা বলেন, দীর্ঘদিন ধরে এসব বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ ও যোগাযোগ করেও তারা প্রত্যাশিত প্রতিকার পাননি। ফলে জমির মালিকানা নিয়ে বিরোধের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
সংবাদ সম্মেলনে তারা কথিত ভূমিদস্যুতা ও হয়রানি থেকে রক্ষা পেতে কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সংসদ সদস্য, কুমিল্লা জেলা প্রশাসক, উপজেলা ভূমি অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে অভিযোগগুলো তদন্ত করে প্রকৃত মালিকানা নির্ধারণ এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে কালির বাজার সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি এমদাদুল ভূইয়া, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহসভাপতি আব্দুল মান্নান, কামাল হোসেন, বিপদো ভৌমিক, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম সিআইপি, মনিরুল ইসলাম সিআইপি, যশপুর অগ্রগামী সার্বিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাইফুল ইসলাম, আবদুল বারেক, হারুনুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
See also  ব্রাহ্মণবাড়িয়ায় টিস্যু না দেয়ায় সংঘর্ষ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

পুলিশে অভিযোগ দিলেই তাকে খু নের টার্গেট করতেন কিশোর গ্যাং লিডার শ্রাবণ

হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান

সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল: জামায়াত আমির

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া

আমাদের অধঃপতনের অন্যতম কারণ নৈতিক শিক্ষায় কম গুরুত্ব দেওয়া: সমাজকল্যাণ মন্ত্রী

কালির বাজারে ভূমিদস্যু আলী আজগরের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন  

যোগ্য লোক তৈরিতে প্রশিক্ষণের বিকল্প নেই: মু. শাহজাহান

আলমারির তালা ভেঙে ব্যবসায়ীর সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার লুট

১০

রাস্তা-ফুটপাত দখল না করতে ডিএসসিসির আহ্বান

১১

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রে ফতার ৪৯৬

১২

বাস-মিনিবাসের ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১৩

স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান

১৪

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১৫

আল্লাহ ইরানকে বিজয় দান করবেন: হাতে লেখা চিঠিতে মোজতবা খামেনি

১৬

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গু লি বর্ষণ, নিহত ১১

১৭

ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় নিয়ে মন্তব্য: দুই আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর

১৮

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১৯

এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

২০