২২ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় তিন দিনে ১২৭ আওয়ামী লীগ নেতাকর্মী আটক

মাহফুজ বাবু; কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা জেলাজুড়ে গত তিন দিনে পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ১২৭ জনকে আটক করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখা এবং নিষিদ্ধ কার্যক্রমে জড়িত ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের তথ্যমতে, গত ১৯ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত কুমিল্লা জেলার বিভিন্ন থানা ও পুলিশ ইউনিটের সমন্বয়ে একযোগে অভিযান চালানো হয়। এসব অভিযানে কার্যক্রম নিষিদ্ধ দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মোট ১২৭ জনকে আটক করা হয়েছে।
এর আগে ১৯ সেপ্টেম্বর কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি অংশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় তিনজনকে আটক করার খবর প্রকাশিত হয়। একই সময়ে মুরাদনগরের বাবুটিপাড়া এলাকায় ঝটিকা মিছিলের ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তারের তথ্যও জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ জানিয়েছে, কুমিল্লার শান্তি-শৃঙ্খলা, জননিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে পুলিশ সতর্ক ও তৎপর রয়েছে।
এদিকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য জেলা পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
Facebook Comments Box
See also  মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁওয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস মিষ্টি বিতরণ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল 

জ্বালানি সংকটে ৪৫০ গাড়ি নিয়ে লংমার্চ কেন, প্রশ্ন রিজভীর

পুলিশের মনোবলে ঘাটতি আছে: জাহেদ উর রহমান

ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস • গাড়ির জন্য রাস্তা, মানুষের জন্য কতটুকু?

বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা

কুমিল্লায় তিন দিনে ১২৭ আওয়ামী লীগ নেতাকর্মী আটক

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে সোনার পদক ধরে রাখলো ভারত

‘এটা কি আইফোন ১৮?’, জিজ্ঞেস করেই নারীর ফোন নিয়ে পালালো ছিনতাইকারী

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ব্যাখ্যা

১০

ব্যয় সাশ্রয়ে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত: তথ্য উপদেষ্টা

১১

পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান

১২

২০২৭ সালের হজে বিমানভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা

১৩

সাবেক মন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৪

বাড়লো বাস ভাড়া

১৫

এয়ারবাসের জন্য বাংলাদেশে লেভেল প্লেয়িং ফিল্ড চান ফরাসি রাষ্ট্রদূত

১৬

ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম

১৭

জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৮

‘সালাহউদ্দিন সাহেব ইজ আ ফেইলড হোম মিনিস্টার’

১৯

ঘোষণার আগেই বাসে ১০-২০ টাকা বাড়তি ভাড়া আদায়

২০